RCB, IPL 2024: আরসিবির নেটে হঠাৎ হাজির আর এক বিরাট, ভিডিয়ো না দেখলেই মিস – Bengali News | Glenn maxwell hilariously imitates virat kohlis batting style in rcb net session watch video
RCB, IPL 2024: আরসিবির নেটে হঠাৎ হাজির আর এক বিরাট, ভিডিয়ো না দেখলেই মিসImage Credit source: PTI
কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনটা যেন আনন্দে মেতে উঠেছে। অবশ্য দেশের বাইরেও যে ক্রিকেট প্রেমীরা রয়েছেন, তাঁরাও খুশি। কারণ আগামিকাল আইপিএলের (IPL) বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আরসিবি টিম। সেখানে নেটে অনুশীলনও করেছেন বিরাট কোহলি-ফাফ ডু’প্লেসিরা। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আরসিবির নেটে বিরাট কোহলির ব্যাটিংয়ের এক ভিডিয়ো। মহেন্দ্র সিং ধোনির সিএসকের ডেরায় বিরাটের ডাবল ধামাকাও দেখা গিয়েছে। ভিডিয়ো না দেখলেই মিস।
এ বার বিস্তারিত জানানো যাক। আসলে আরসিবির নেটে বিরাট কোহলি যখন ব্যাটিং করছিলেন সেই সময় তাঁকে নকল করছিলেন সতীর্থরা। তাঁর ব্যাটিং স্টান্স থেকে শুরু করে ফিল্ডিং করার সময় তিনি যেমন ভঙ্গি করেন সবকিছুই দেখা গিয়েছিল তাঁর সতীর্থদের করতে। তবে বেশি নজর কেড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বিরাটের ব্যাটিং স্টান্স, কভার ড্রাইভ মারা নকল করেন। আইপিএলের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।