‘এত সুন্দরী হয়েও এত দুঃখ?’ বাপের বাড়িতে ঐশ্বর্য দেখে মন ভাঙল ভক্তদের – Bengali News | Why aishwarya rai bachchan post grab everyone attention
ঐশ্বর্য রাই বচ্চন, বরাবরই সকলের ভীষণ পছন্দের অভিনেত্রী। যাঁর ব্যক্তিজীবন নিয়ে কম চর্চা হয় না। একাধিকবার শোনা গিয়েছে তিনি বচ্চন পরিবারে নাকি সুখে নেই। বেশ কিছু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা সর্বাধিক জায়গা করে নিয়েছে, আর তা হল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর। একের পর এক তথ্য এই খবরকে কেন্দ্র করে নেটিজ়েনদের আলোচনায় জায়গা করে নিয়েছে, কখনও সামনে উঠে আসতে দেখা যায় তাঁরা একসঙ্গে থাকছেন না, কখনও আবার শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তাঁরা, কখনও আবার সামনে আসে অভিষেকের বিয়ের আংটি খুলে ফেলা আঙুলের ছবি। একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে, ততক্ষণ কোনও প্রশ্ন নয়। তবে সেই আংটি সম্প্রতি দেখা যায় না তাঁর আঙুলে। ফলে চর্চা আরও তুঙ্গে।
যদিও অম্বানি পরিবারের অনুষ্ঠানে ঐশ্বর্যকে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যাওয়াতে কিছুটা জল্পনার অবসান হয়েছিল, তবে ননদ শ্বেতা নন্দার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বরাবরই নানা জল্পনা থাকে তুঙ্গে। এবার শ্বেতার ৫০ তম জন্মদিনের গালা পার্টিতে দেখা গেল না বচ্চন বধূকে। সোশ্যাল মিডিয়ায় থাকল না কোনও শুভেচ্ছাবার্তা। বরং পরের দিন বাপের বাড়ি থেকে একটি পোস্ট শেয়ার করলেন ঐশ্বর্য। যেখানে তাঁকে দেখা গেল বাবার মৃত্যুবার্ষিকীতে মা ও মেয়ের সঙ্গে ছবি দিতে।
সই ছবি দেখা মাত্রই অনেকের অনুমান যে তিনি হয়তো সত্যি বাপের বাড়ি রয়েছেন। বচ্চনদের সঙ্গে থাকেন না। কেউ আবার লিখলেন, বিশ্বসুন্দরী হয়ে কপালে এত কষ্ট, কারও কথায়, ঐশ্বর্যের কষ্ট দেখে খারাপ লাগে। কেউ কেউ আবার প্রতিবাদ জানিয়ে লিখলেন, সকলে কেন কমেন্ট বক্সে এসে এত খারাপ কথা লিখছেন। যদিও ঐশ্বর্য ও অভিষের ব্যক্তিজীবনের সম্পর্কের সমীকরণ কেমন, তা নিয়ে ধোয়াশা বর্তমান।