হাসপাতালে ভর্তি, সলমনের 'মস্তানি' হওয়ার সুযোগ খোয়ান ঐশ্বর্য - Bengali News | Aishwarya Rai Revealed She Didn't Reject SLB's 'Bajirao Mastani' With Salman - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে ভর্তি, সলমনের ‘মস্তানি’ হওয়ার সুযোগ খোয়ান ঐশ্বর্য – Bengali News | Aishwarya Rai Revealed She Didn’t Reject SLB’s ‘Bajirao Mastani’ With Salman

Spread the love

ঐশ্বর্য রাই বচ্চন বরাবরই সকলে নজরে কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন দাপুটে অভিনয়ের জন্য। যেমন রূপ তেমনই গুণ। পর্দায় একটা সময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। তবে বিয়ের পর ধীরে ধীরে কমে যায় বড় পর্দায় তাঁর উপস্থিতি। একের পর এক ছবির প্রস্তাব নাকি একটা সময় ফিরিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। জানেন কি, সঞ্জয় লীলা ভানসালীর ছবি বাজিরাও মাস্তানি প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি? শোনা যায়, পরিচালক চেয়েছিলেন বাজিরাও মাস্তানি ছবিতে নাকি সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনকে একসঙ্গে কাস্ট করতে। যদিও প্রাথমিকভাবে সলমন খানের নাম সামনে আসেনি। ১২ থেকে ১৩ বছর ধরে এই ছবি নিয়ে চর্চা করেছেন পরিচালক।

তাঁর স্বপ্নের প্রজেক্টে তিনি চেয়েছিলেন মাস্তানির চরিত্রে অভিনয় করুক ঐশ্বর্য রাই বচ্চন। পরবর্তীতে শোনা যায় তিনি সেই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন। সলমন খানের জন্যই কি সিদ্ধান্ত? এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন তখন পর্যন্ত অন্য কারও নাম সামনে আসেনি। তবে তিনি তখন পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণেই ছবি করে উঠতে পারেননি। লোকের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল তিনি নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, বিষয়টা মোটেও এমন নয়।

সলমন খানের সঙ্গে তিনি কোনওদিন ছবি করবেন কি না, সেই প্রশ্ন প্রতিটা ভক্তের মনে বর্তমান। যদিও একবার সলমন খান এই প্রসঙ্গে জানিয়েছিলেন তাঁর কোনও আপত্তি নেই। সিনেমার চাহিদার চরিত্রের প্রয়োজনে তিনি যে কোন স্টারের সঙ্গেই কাজ করতে রাজি, এ বিষয়ে তাঁর কোনওদিন কোনও আপত্তি ছিল না, থাকবে না। তবে ঐশ্বর্য এই বিষয়ে খুব একটা মুখ খোলেননি। পরবর্তীতে এই ছবি বলিউডের অন্যতম আইকনিক ছবি হয়ে দাঁড়ায়। যা আজও সকলের মুখে মুখে চর্চিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *