Virat Kohli: বিশ্বকাপে বিরাটকে চাই-ই চাই... কোহলির হয়ে ব্যাট ধরলেন হিটম্যান - Bengali News | Indian captain Rohit Sharma said we need Virat Kohli at any cost for T20 World Cup - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: বিশ্বকাপে বিরাটকে চাই-ই চাই… কোহলির হয়ে ব্যাট ধরলেন হিটম্যান – Bengali News | Indian captain Rohit Sharma said we need Virat Kohli at any cost for T20 World Cup

Spread the love

কলকাতা: ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। তাঁদের দু’জনকে ছাড়া এখনও ভারতীয় টিম অসম্পূর্ণ লাগে। সম্প্রতি শোনা গিয়েছিল এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় টিমে সুযোগ পাবেন না বিরাট কোহলি। উল্কাগতিতে এই খবর দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়ে পড়েছিল। এরপর দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা বিরাট কোহলিকে বিশ্বকাপে অতি অবশ্যই খেলানো উচিত বলে বার্তা দিয়েছিলেন। এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন বিশ্বকাপের জন্য বিরাট কোহলিকে নিয়ে তাঁর কী ভাবনা। কুড়ি-বিশের বিশ্বকাপের ভারতীয় টিমে বিরাট কোহলি থাকবেন তো?

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কীর্তি আদাজ জানিয়েছেন, ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বিশ্বকাপে বিরাটকে চাই-ই চাই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে হিটম্যান বিশ্বকাপে যে কোনও উপায়ে বিরাট কোহলিকে খেলানো নিয়ে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ কীর্তি আজাদ এই বিষয়ে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *