CM Mamata Banerjee: ‘PUSH FROM BEHIND’ এর ব্যাখ্য়া দিলেন SSKM এর ডিরেক্টর, মমতার চোট নিয়ে কী বলছেন তিনি? – Bengali News | Director of SSKM explained ‘PUSH FROM BEHIND’ remarks on Chief Minister Mamata Banerjee’s injury
কলকাতা: ‘PUSH FROM BEHIND’ এর ব্যাখ্য়া দিলেন এসএসকেএম-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। ‘তাঁকে শারীরিক ভাবে কেউ পিছন থেকে ধাক্কা দেয়নি। বরং মনে হয়েছে পিছন থেকে কিছু একটা যেন ঠেলে দিল, যার ফলে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পান’, টিভি-৯ বাংলাকে বললেন মণিময়। রাত সাড়ে দশটার সময় এসএসকেএম-র ডাইরেক্টর অন ক্য়ামেরায় বলেছিলেন, WITHIN THE VICINITY OF HER HOME DUE TO SOME PUSH FROM BEHIND. অর্থাৎ পিছনে থেকে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। সে কারণেই কপালে চোট লাগে। কিন্তু, কীভাবে এই ধাক্কা লাগল সেই প্রশ্ন রয়ে গিয়েছিল। মেডিক্যাল বুলেটিনে তাঁর এই মন্তব্যের পর তা নিয়ে বিস্তর জলঘোলা হতেও শুরু করে।