Kharmas 2024: ২৪ ঘণ্টা পেরোলেই শুরু হবে খরমাস, ভুলেও এই কাজগুলি করবেন না – Bengali News | Kharmas Will Start in the Next 48 Hours, All Auspicious Works Will Stop
ফাল্গুন শেষ হলেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শুরু হবে চৈত্র মাস। সেলের বাজারে এবার গরম পারদও বাড়বে পাল্লা দিয়ে। কারণ ১৪ মার্চ থেকে মীন রাশিতে প্রবেশ করবে গ্রহরাজ সূর্যদেব। ফলে সূর্যের তেজ বেড়ে হবে দ্বিগুণ। চৈত্র ও খরমাস হল সূর্যদেবের মাস। হিন্দু রীতি মেনে গোটা মাসজুড়ে সমস্ত শুভকাজ স্থগিত রাখা হয়। জ্যোতিষশাস্ত্রমতে, ধনু ও মীন রাশিতে সূর্যদেব প্রবেশ করলে তা খরমাস শুরু হয়। কারণ ধনু ও মীন রাশির অধিপতি হল বৃহস্পতি। খরমাস বছরে দুবার পালিত হয়। তাই এই সময় কোনও শুভ কাজ সম্পন্ন হয় না। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই খরমাস। ১৩ এপ্রিল, মেষ রাশিতে প্রবেশ করবে সূর্যদেব।
এবছর কতদিন পর্যন্ত চলবে খরমাস? হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কর্মের মাস ১৪ মার্চ থেকে শুরু হবে। এদিন দুপুর ১২টা ৩৬ মিনিটে শুরু হবে খরমাস। সূর্যদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন এই সময়। গ্রহরাজ মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কর্মও শুরু হবে। এরপরে, ১৩ এপ্রিল, সূর্যদেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবেন। তারপর এই অশুভ মাসের অবসান ঘটবে।
জ্যোতিষশাস্ত্রে খরমাস মাসকে শুভ বলে মনে করা হয় না। বিবাহ, বিবাহের যাবতীয় অনুষ্ঠান, গৃহপ্রবেশ, নতুন বাড়ি বা গাড়ি কেনা, নতুন ব্যবসা শুরু করার মতো, অন্নপ্রাশনের মতো শুভ কাজগুলি সম্পন্ন করা হয় না। এছাড়া খরমাসের গোটা মাস নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত। সারা মাস সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই সময় নিজের উন্নতি ও সাফল্যের জন্য নিয়মিত সূর্যমন্ত্রগুলি জপ করা উচিত।
এই খবরটিও পড়ুন
-ওম সূর্যায় নমঃ
– ওম ঘ্রিণী সূর্যায় নমঃ
– ওম হ্রীম হ্রীম সূর্যায় সহস্রকিরানারায়
মনোভঞ্চিত ফলান দেহি দেহি স্বাহা
-ওম হ্রিম ঘ্রিণী সূর্য আদিত্য শুদ্ধ ওম