SC on Electoral Bond: আগামিকালই প্রকাশ করতে হবে নির্বাচনী বন্ডের তথ্য, SBI-কে ‘সুপ্রিম’ নির্দেশ – Bengali News | Supreme Court Orders State Bank of India to Disclose Information on Electoral Bond by Tomorrow
নয়া দিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে আরও কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের। বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অতিরিক্ত সময়ের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। আগামিকাল, ১২ মার্চের মধ্যেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করতে বলা হল এসবিআই-কে। সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশনকে আগামী ১৫ মার্চ, বিকেল ৫টার মধ্যে তাদের ওয়েবসাইটে এই তথ্য আপলোড করতে হবে।
এ দিন সুপ্রিম কোর্টের তরফে নির্দেশে বলা হয়, নির্বাচনী বন্ড নিয়ে শুধুমাত্র দুটি বিষয়ের তথ্য প্রকাশ করতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে। প্রথম, নির্বাচনী বন্ডের ক্রেতা কে এবং ক্রয় করা বন্ডের সংখ্যা কত। দ্বিতীয়, কোন রাজনৈতিক দল কত বন্ড পেয়েছে। রাজনৈতিক দলগুলি কোন বন্ড কার কাছ থেকে পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে না।
বিস্তারিত আসছে…