Durgapur: কয়লা বোঝাই ট্রাকে রান্না! দেশলাই ধরাতেই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা - Bengali News | Durgapur Fire broke out at Coal Truck in Ondal, Durgapur - 24 Ghanta Bangla News
Home

Durgapur: কয়লা বোঝাই ট্রাকে রান্না! দেশলাই ধরাতেই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা – Bengali News | Durgapur Fire broke out at Coal Truck in Ondal, Durgapur

Spread the love

কয়লার ট্রাকে বিস্ফোরণImage Credit source: TV9 Bangla

দুর্গাপুর : সোমবার সকালে অণ্ডালের শীতলপুর কয়লা ডিপোতে কয়লা বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকের ভেতর থেকে বিকট শব্দে কেঁপে উঠে এলাকা। ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায় । সেই আগুনে অল্পবিস্তর দগ্ধ হয়ে চিৎকার করতে থাকে ট্রাকের চালক ও খালাসিরা। ছুটে আসেন এলাকার মানুষজন। তাঁরাই চালক ও খালাসিদের উদ্ধার করে। জ্বলন্ত ট্রাকটিতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকের কেবিনে ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল। হঠাৎ সেই সিলিন্ডার ফেটে যায়। ট্রাকের কেবিনে আগুন ধরে যায়। তারপরেই তারা কোনওক্রমে চালক খালাসি মিলিয়ে ৩ জনকে উদ্ধার করে। খবর দেওয়া অন্ডাল থানার পুলিশকে।

পুলিশ আহতদের উদ্ধার করে উখড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা ভীষণ জোরে একটা শব্দ শুনতে পাই। কী হয়েছে বুঝতে পারিনি। তারপর দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। চালক ও খালাসির শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *