Ashwini Vaishnaw: স্বচ্ছভাবে স্পেকট্রাম কেনার সুযোগ পাবে টেলিকম সংস্থাগুলি, মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রশংসা অশ্বিনী বৈষ্ণবের – Bengali News | Ashwini Vaishnaw praises decision of cabinet on annual spectrum auction calendar
নয়া দিল্লি: মোবাইল ফোনের পরিষেবার জন্য স্পেকট্রাম ব্যান্ড নিলামের যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, তার প্রশংসা করলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৮ টি স্পেকট্রাম ব্যান্ড নিলাম করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এক বড়সড় সংস্কার বলে উল্লেখ করেছেন মন্ত্রী। এক্স মাধ্যমে সেই সিদ্ধান্তের প্রশংসা করে অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘বার্ষিক স্পেকট্রাম নিলামের সিদ্ধান্ত এক অন্যতম সংস্কারমূলক সিদ্ধান্ত। এবার থেকে টেলিকম সংস্থাগুলি নিয়মিত স্বচ্ছভাবে স্পেকট্রাম কিনতে পারবে।’
গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা এই স্পেকট্রাম নিলামের প্রস্তাবে সম্মতি দেয়। মোট ৮ টি স্পেকট্রাম ব্যান্ড নিলাম করা হবে মোবাইল পরিষেবার জন্য। ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০, ২৫০০, ৩৩০০ MHz এবং ২৬ GHz ব্যান্ডের স্পেকট্রাম নিলামের জন্য রাখা হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফেই এই নিলামের প্রস্তাব দেওয়া হয়েছিল। নিলামে যার বিড বেশি হবে, তাকেই দেওয়া হবে স্পেকট্রাম। এই স্পেকট্রামের বৈধতা থাকবে ২০ বছর। বেস প্রাইস হবে ৯৬,৩১৭ টাকা ৬৫ পয়সা। এর আগে শেষবার ২০২২ সালের জুলাই মাসে স্পেকট্রাম নিলাম করা হয়েছিল। সেই সময় সরকার সংগ্রহ করেছিল ১ লক্ষ ৫০ হাজার ১৭৩ কোটি টাকা। একটি নিলাম সেবারই প্রথম এত বেশি টাকা আয় করেছিল সরকার।
Annual spectrum auction calendar is a major reform. Now telecom service providers will get opportunity to buy spectrum regularly in a transparent way.
NIA published: https://t.co/b5sWh1weqG@DoT_India
— Ashwini Vaishnaw (मोदी का परिवार) (@AshwiniVaishnaw) March 8, 2024