ED: সরকারি তহবিলের টাকা তছরুপের অভিযোগ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ৪৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি - Bengali News | ED seized rs 45 lakhs property of Ex Minister Salman Khurshid wife - 24 Ghanta Bangla News
Home

ED: সরকারি তহবিলের টাকা তছরুপের অভিযোগ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ৪৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি – Bengali News | ED seized rs 45 lakhs property of Ex Minister Salman Khurshid wife

Spread the love

ইডির সমন মলয় আঢ্যকে। Image Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: ইডি-র নজরে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদের স্ত্রী লুইস খুরশিদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। তিনি সরকারি তহবিলের লক্ষ-লক্ষ টাকা নয়-ছয় করেছেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে ইডি। আর তদন্তে নেমেই লুইস খুরশিদের ৪৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

ইডি সূত্রে খবর, উত্তরপ্রদেশের ফারুকাবাদের ডা. জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে সলমন খুরশিদের স্ত্রী লুইস খুরশিদের বিরুদ্ধে। তাঁর সঙ্গে আরও ২ জনের নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। ফারুকাবাদের এই ট্রাস্টের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে ৭১.৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *