IPL 2024: IPL শুরুর ১৮ দিন আগে বড় ধাক্কা CSK-র, প্রায় পুরো মরসুম নেই ধোনির দলের এক তারকা – Bengali News | Massive Blow For MS Dhoni’s CSK, Devon Conway may ruled out from IPL 2024
IPL 2024: IPL শুরুর ১৮ দিন আগে বড় ধাক্কা CSK-র, প্রায় পুরো মরসুম নেই ধোনির দলের এক তারকা
কলকাতা: দেখতে দেখতে এগিয়ে আসছে এ বারের আইপিএল (IPL) শুরু হওয়ার দিন। হাতে আর রয়েছে মাত্র ১৮দিন। তারপর শুরু হয়ে যাবে ক্রিকেট বিনোদনে ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে হঠাৎই খারাপ খবর চেন্নাই সুপার কিংসে। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কিউয়ি তারকা ক্রিকেটার ডেভন কনওয়েকে হয়তো এ বারের আইপিএলের শুরুর দিকে পাবে না সিএসকে (CSK) এ বার অবশ্য ডেভন কনওয়ের যা আপডেট সামনে এসেছে, তাতে মহেন্দ্র সিং ধোনির সিএসকে সম্ভবত পুরো আইপিএলেই তাঁকে পাবে না। ডেভন কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। চলতি সপ্তাহে তাঁর অস্ত্রোপচার হতে পারে। আর তা হলে তাঁর সুস্থ হতে কমপক্ষে আট সপ্তাহ লাগবে। কিউয়ি ক্রিকেট বোর্ডের এই বিবৃতি স্বাভাবিকভাবেই চাপ বাড়াল সিএসকে শিবিরের।
বিস্তারিত আসছে…