Lunar Eclipse 2024: হোলির দিনেই চন্দ্রগ্রহণের ছায়া! কোন কোন রাশির জন্য মারাত্মক আর দুরন্ত, জানেন? - Bengali News | Lunar eclipse taking place on the day of Holi, these zodiac signs will be auspicious - 24 Ghanta Bangla News
Home

Lunar Eclipse 2024: হোলির দিনেই চন্দ্রগ্রহণের ছায়া! কোন কোন রাশির জন্য মারাত্মক আর দুরন্ত, জানেন? – Bengali News | Lunar eclipse taking place on the day of Holi, these zodiac signs will be auspicious

Spread the love

এক আনন্দ ও অশুভের মিলন। ক্যালেন্ডার অনুসারে, একই দিনে পালিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ও হোলির উত্‍সব। আগামী ২৫ মার্চ হল সেই বিশেষ দিন। সেদিন কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্রদেব। এছাড়া এই রাশিতেই উপস্থিত রয়েছে রাহুও। আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গে হোলির রঙের উত্‍সবও অনুষ্ঠিত হবে। তার মানে রঙের উত্‍সবেই পালিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তবে একটাই স্বস্তির বার্তা হল, চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময়ও ধার্য করা হবে না। তবে চন্দ্রগ্রহণের প্রভাবও পড়বে ১২টি রাশির উপর। জ্যোতিষীদের মতে,চলতি বছর মোট ৫টি গ্রহণ ঘটতে চলেছে যার মধ্যে তিনটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ পালিত হবে হোলির দিনে অর্থাৎ ২৫ মার্চ।  বেশ কিছু রাশির জন্য চন্দ্রগ্রহণের অশুভ ও হোলির শুভ প্রভাব পড়তে চলেছে। এই বিশেষ দিনে কোন কোন রাশির কপালে দুঃখ রয়েছে, কোন কোন রাশির ভাগ্য হবে সোনায় সোহাগা, তা জেনে নিন এখানে…

কোন কোন রাশির উপর গ্রহণ ও হোলির শুভ প্রভাব পড়বে?

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের উপর গ্রহণের প্রভাব পড়তে চলেছে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে, স্বাস্থ্যও ভালো থাকবে। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন, ঋণের বোঝাও কম হবে।

মকর রাশি: গ্রহণের প্রভাব এই রাশির উপর পজিটিভ ও শুভ প্রভাব পড়তে চলেছে।পরিবারে সুখ-শান্তির পরিবেশ থাকবে।বাবা-মায়ের সঙ্গেও ভাল সম্পর্ক গড়ে উঠবে।

কর্কট রাশি: এই রাশির জাতকদের উপর গ্রহণের প্রভাব ইতিবাচক হতে চলেছে। সন্তানদের নানা কাজে সুখবর আসতে পারে। পুলিশ ও সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন পড়ুয়ারা সাফল্য পেতে পারেন। পিতামাতার সঙ্গেও একান্তে সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন।

কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। আর এই ভ্রমণের অতভিজ্ঞতা হবে চিরস্মরণীয়।

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকাদের উপর গ্রহণের প্রভাবও শুভ হতে চলেছে। জমি ও বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।

কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে?

মিথুন রাশি: এই রাশিতে গ্রহণের প্রভাব নেতিবাচক হতে চলেছে। দুর্ঘটনায় আহত হওয়ারও সম্ভাবনা বেশি। বিতর্কে জড়াবেন না একেবারেই। মানসিক চাপ বৃদ্ধি হতে পারে।

সিংহ রাশি: এই রাশির উপর গ্রহণ নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। বাড়িতে গৃহযুদ্ধ বাড়তে পারে। সম্মান ও মানহানি হতে পারে। যেকোনও ধরনের যন্ত্রণায় কাতর হতে পারেন আপনি। স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্কতা জরুরি।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের উপর গ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত বমানসিক চাপে থাকবেন আপনি। স্ত্রীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ শুরু হতে পারে। বেশি বিতর্কে জড়াবেন না। গ্রহণের দিনে মনকে শান্ত রাখার চেষ্টা করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *