February 2024 - Page 2 of 345 - 24 Ghanta Bangla News
Home

SDPI: লোকসভা ভোটে বাংলায় এবার নতুন দলের লড়াই, প্রার্থীও ঘোষণা করে দিল… – Bengali News | SDPI announce their candidate list for bengal for Loksabha Polls

এসডিপিআই-এর সমর্থকরা। Image Credit source: TV9 Bangla মুর্শিদাবাদ: ২০২৪ সালের লোকসভা ভোটে এবার নতুন রাজনৈতিক দলের লড়াই দেখবে বাংলা। প্রথমবার লড়তে নেমে প্রার্থী তালিকা ঘোষণাতেও প্রথম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া বা এসডিপিআই (SDPI)। আগেই জানিয়েছিল, এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৬টিতে লড়বে তারা। সেইমত বৃহস্পতিবার প্রার্থিতালিকাও ঘোষণা করে দল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, […]

Home

Partha Chatterjee: ‘স্বাধীন ভারতে পার্থর মতো আচরণ কেউ করেননি’, আদালতে কেন একথা বলল ইডি – Bengali News | ED says in Court what Partha Chatterjee had done nobody did after independence

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়Image Credit source: Facebook কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার এদিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানে মামলার শুনানি চলাকালীন ইডির তরফে দাবি করা হয়, স্বাধীন ভারতে পার্থ চট্টোপাধ্যায়ের মতো আচরণ কেউ করেননি। কেন তারা এমন মনে করছে, এদিন সেই ব্যাখ্যাও দিলেন ইডির […]

Home

CV Ananda Bose: রাজ্যপালের ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি, কী হতে চলেছে নিজেই জানালেন… – Bengali News | Governor CV Ananda Bose react on Seikh Shahjahan Arrest case

রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla কলকাতা: শেখ শাহজাহানের গ্রেফতারির দিনই তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বৃহস্পতিবার রাজ্যপাল বলেন, ‘বাংলায় আমরা দেখলাম একটা শেষের শুরু।’ এদিন রাজ্যপাল বোস বলেন, সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্তর গ্রেফতার সকলের চোখ খুলে দিয়েছে। এটা সবে শুরু বলেও মন্তব্য করেন তিনি। এদিন রাজ্যপাল বলেন, বাংলায় হিংসার সমাপ্তি ঘটাতে […]

Home

KL Rahul: ক্রিকেট মাঠে আমার অনুপ্রেরণা এবিডি, কেন বললেন লোকেশ রাহুল? – Bengali News | IPL 2024: Lucknow Super Giants Captain KL Rahul Says I have greatly inspired by AB de Villiers

কলকাতা: কোয়াড্রিশেপ টেন্ডনের চোটে ভুগছেন। যে কারণে পঞ্চম টেস্ট থেকেও সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। তবে আইপিএলে প্রবল ভাবে ফিরতে চান। তাই দ্রুত নিজেকে ফিট করে তোলাই লক্ষ্য লোকেশ রাহুলের। এই লোকেশ রাহুল অবশ্য ভারতীয় টিম বা আইপিএল টিম নিয়ে বেশি কিছু বলেননি। বরং তিনি ধরা দিয়েছেন মাঠের বাইরের লোকেশ রাহুল হিসেবে। যিনি কী খেতে ভালোবাসেন […]

Home

BJP: একুশ থেকে ‘শিক্ষা’, বঙ্গ বিজেপিতে এবার যোগ দিতে হলে… যা বললেন শুভেন্দু – Bengali News | BJP MLA Suvendu Adhikari said without any condition kaustav bagchi and three member join in bharatiya janata Party

বিজেপিতে যোগ দিলেন কৌস্তভ বাগচী। Image Credit source: TV9 Bangla কলকাতা: লোকসভা ভোট আসছে। আর ভোট আসতেই দলবদলের পর্ব শুরু। গত একুশের ভোটে ঝাঁকে ঝাঁকে তৃণমূল ছেড়ে যোগদান করেছেন। পরে অনেকেই ফিরেও গিয়েছেন পুরনো দলেই। তাই এবার প্রথম থেকেই সতর্ক বিজেপি। অন্তত বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেও ২০২১ সালের বিধানসভা […]

Home

অনুরোধ রাখলেন না শাহরুখের, গৌরীর এই কাণ্ড দেখে অবাক কিং খান – Bengali News | Why gauri khan did this to shah rukh khan king gets shocked

শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি, তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোন পোশাক কেনেননি। Source link

Home

গলায়-গলায় দুই বন্ধুর সম্পর্কে ছেদ? অঙ্কুশকে ‘হিংসে’ বিক্রমের! – Bengali News | Ankush hazra and vikram chatterjee engaged in a fun banter

তাঁরা ভীষণ ভাল বন্ধু। কথা হচ্ছে অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়ের। এ হেন বন্ধুদের মধ্যে কী হল হঠাৎ? সম্পর্কে ছেন্দ? অঙ্কুশের কারণে হিংসেয় জ্বলে-পুড়ে খাঁক বিক্রম? কী হয়েছে শুনলে হাসি কিছুতেই চাপতেই পারবেন না। একটি ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। নিজের একটি সেলফি। লিখেছিলেন, “ক্যাপশন মাথায় আসছে না, অত বুদ্ধি থাকলে কবি হয়ে যেতাম। ১০০০ বার […]

Home

Udayan Guha: পিঠে খাওয়ার শখ শুধু রাত ১২টাতেই হয়, জানতাম না: উদয়ন – Bengali News | West Bengal Minister Udayan Guha remarks on recent Pan Cake Issue

কোচবিহার: শেখ শাহাজাহানের গ্রেফতারি প্রসঙ্গ মন্তব্য করতে করতে আবারও উঠে এল পিঠের কথা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বললেন, পিঠে খাওয়ার শখ যে শুধু রাত ১২টায় হয়, এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল, এসব দুষ্টুমি প্রথম রাতে, না হয় ভোর রাতে হয়। কিন্তু রাত ১২টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ, আমার জানা […]

Home

Sandeshkhali: শাহজাহানকে ‘ফাঁসানো’ হয়েছে, না থাকলে দলের ‘ক্ষতি’, দাবি উদয়নের – Bengali News | West Bengal Minister Udayan Guha comments on Sheikh Sahajahan issue

শাহজাহান প্রসঙ্গে উদয়ন গুহImage Credit source: Facebook and TV9 Bangla কোচবিহার: সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। তৃণমূল শিবির থেকেও তাঁকে আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তবে শাহজাহান দলে না থাকলে, দলের ক্ষতি সেকথা মানছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সরাসরি সে কথা না বললেও নিজের মন্তব্যেই সে […]

Home

Jalpaiguri: বকেয়া প্রায় ৭ কোটি, ভিক্ষার বাটি হাতে নিয়ে রাস্তায় ‘সরকারি’ ঠিকাদারেরা – Bengali News | 7 crore dues, ‘government’ contractors on the streets with begging bowls in hand in Jalpaiguri

জলপাইগুড়ি: কবেই মিটেছে বিধানসভা নির্বাচন। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। কিন্তু, আজও পেলেন না বকেয়া বিল। বিল মেটাবার দাবিতে রাস্তায় বসে থালা বাটি বাজিয়ে আন্দোলন শুরু করে দিল পূর্ত দফতরের সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদারেরা। আন্দোলনের ঠেলায় অফিসেই আটকে রইলেন চিফ ইঞ্জিনিয়র-সহ অন্যান্য ইঞ্জিনিয়র এবং অফিসের কর্মীরা। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় এসেছিল কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের […]