Longest Cable Bridge: দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রকাশ্যে সেই ছবি - Bengali News | PM Narendra Modi inaugurates Longest Cable Bridge of India called Sudarshan Setu in Gujrat - 24 Ghanta Bangla News
Home

Longest Cable Bridge: দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রকাশ্যে সেই ছবি – Bengali News | PM Narendra Modi inaugurates Longest Cable Bridge of India called Sudarshan Setu in Gujrat

খুলে গেল সুদর্শন সেতুImage Credit source: twitter

নয়া দিল্লি: তৈরি হল আরও এক ইতিহাস। খুলে গেল দেশের সবথেকে দীর্ঘ কেবল ব্রিজ। রবিবার সেই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই তিনি  সেই সেতুর ছবি প্রকাশ করেছিলেন। এবার উদ্বোধনের পর প্রকাশ্যে এল আরও বেশ কিছু ছবি। গুজরাটের দ্বারকায় খুলে যাচ্ছে সেই সেতু। নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’। ৯৭৯ কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে ওই সেতু। ২০১৭ সালের অক্টোবরে ২.৩ কিলোমিটার দীর্ঘ ওই সেতুর শিলান্যাস করেছিলেন মোদী। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন হতে চলেছে এই সেতুর মাধ্যমে। অবশেষে বাস্তবায়িত হল সেই পরিকল্পনা।

চারটি লেনের এই সেতু ২৭.২০ মিটার চওড়া। প্রতিটি লেনের পাশে থাকছে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ। এই সুদর্শন সেতুর ডিজাইনেও রয়েছে কিছু বিশেষত্ব। ভগবৎ গীতার শ্লোকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সেতু। দুদিকেই রয়েছে কৃষ্ণের প্রতিকৃতি।

এর আগে এই সেতুর নাম ছিল সিগনেচার ব্রিজ। গুজরাটে ওখা বন্দরের কাছে অবস্থিত বেট দ্বারকা হল একটি দ্বীপ, যা মূল দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটা দূরে অবস্থিত। এই দুই জায়গার মধ্যে সংযোগ স্থাপন করতেই এই সেতু তৈরি করা হয়েছে। মূল দ্বারকা শহরেই রয়েছে বিখ্য়াত দ্বারকাধীশ মন্দির।

রবিবার সেতু উদ্বোধনের পাশাপাশি বক্তব্যও রাখবেন মোদী। তার আগে এদিন তিনি পুজো দেন দ্বারকাধীশ মন্দিরে। এদিনই গুজরাটের প্রথম এইমস হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। রাজকোটে তৈরি হয়েছে সেই হাসপাতাল। এছাড়া অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে তৈরি হওয়া এইমস-এর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করবেন মোদী। পরে এদিন সন্ধ্যায় তিনি যোগ দেবেন মেগা রোড শো-তে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *