Loksabha Election 2024: ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে, নজিরবিহীন পদক্ষেপ কমিশনের – Bengali News | Loksabha Election 2024 central force will be deployed in bengal befor election date announcement
এই ছবি দেখা যেতে পারে ১ মার্চ থেকেই। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla
কলকাতা: ভোটের দামামা বেজেই গেল। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১ মার্চ আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী। রাজ্যে এসেই এরিয়া ডমিনেশন শুরু করবে তারা। এখনও ভোট ঘোষণা হয়নি। এমনকী ভোটের আগে রাজ্যে রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ঘোরে, এ রাজ্যে তাও এখনও আসেনি। তার আগেই বাংলায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল।
সবিস্তারে আসছে…