Bomb Recover: মুর্শিদাবাদ না বীরভূম, টক্কর দিচ্ছে কে? - Bengali News | Bomb Recover: Bomb Recover from birbhum parui west bengal - 24 Ghanta Bangla News
Home

Bomb Recover: মুর্শিদাবাদ না বীরভূম, টক্কর দিচ্ছে কে? – Bengali News | Bomb Recover: Bomb Recover from birbhum parui west bengal

Spread the love

পারুই: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে ভিন্ন-ভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার। মুর্শিদাবাদে একদিন ছাড়া-ছাড়া বোমা উদ্ধার হওয়ার খবর সামনে এসেছে। তবে বাদ যাচ্ছে না বীরভূমও। সেখানেও বোমা উদ্ধার হচ্ছে। এবার পারুই থেকে উদ্ধার এক ড্রাম ও এক ব্যাগ ভর্তি তাজা বোমা।

জানা গিয়েছে, শনিবার ভোররাতে বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি খালে পড়েছিল বোমাগুলি। গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে বোমাগুলিকে উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে বোমাগুলিকে নিষ্কৃয় করে। তবে কী কারণে এই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল তা জানতে পারা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি বীরভূমের নলহাটিতে স্কুটিতে করে বোম নিয়ে যাওয়ার সময় বোমা ফেটে জখম দুই ব্যক্তি। তার আগে ২০২৩ সালের ২৩ শে ডিসেম্বর দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বোমা। ওই বছরই ১ ডিসেম্বর নানুর থেকে উদ্ধার এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। তবে মুর্শিদাবাদে তো প্রায় রোজই বোমা উদ্ধারের খবর সামনে এসেছে।

গত ২১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সকেট বোমা উদ্ধার হয়। ১৯ ফেব্রুয়ারি ডোমকল রানিনগরে বোমা উদ্ধার হয়। এরপর জানুয়ারি মাসে রেজিনগরে চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা।  জানুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতি থেকে ফের মা উদ্ধার হয়। সেই বোমাগুলিও নিষ্কৃয় করে বম্ব স্কোয়াড। তার আগে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে বোমা ফেটে জখম হন ৭ জন। পাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। গত ৪ জানুয়ারি মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর হাইস্কুল পাড়ার একটি বাড়ির পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে। ফলত, লোকসভা ভোট যত এগিয়ে বোমা উদ্ধারের ঘটনা তত বাড়তে থাকায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *