মৃত্যুর পর বাড়িতেই রয়ে গিয়েছেন সুশান্ত? দিদি শ্বেতা বললেন ‘কথা হয়’ – Bengali News | Sushant Singh Rajput’s Sister, Shweta Reveals She Can Hear Him After Death
সুশান্ত সিং রাজপুত, যাঁর মৃত্যুতে চমকে গিয়েছিল গোটা ভারত। বলিউডে ধীরে ধীরে পসার জমছিল তাঁর। একের পর এক ছবি দর্শকদের মন জয় করছিল। হঠাৎই করোনা কালে সব সমীকরণ পাল্টে যায়। এক রবিবার সকলকে চমকে দিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সামনে উঠে আসতে দেখা যায়। শোনা মাত্রই ঘুম উড়েছিল সকলের। প্রাথমিক রিপোর্টে সামনে আসে আত্মহত্যা করেছেন তিনি। যদিও তাঁর মৃত্যু নিয়ে আজও বহু রহস্য বর্তমান। তাঁর পরিবারের প্রতিটা সদস্য লড়াই করে চলেছেন সুশান্তের আত্মার শান্তি কামনায়। যাতে সঠিক বিচার হয়। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। আজও যেন ভক্তরা বিশ্বাস করে উঠতে পারেন না যে সুশান্ত সিং রাজপুত আর নেই।
এরই মাঝে যা বললেন তাঁর দিদি, তা যেন এক কথায় অবিশ্বাস্য। তাঁর দিদি শ্বেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি বহু সময় সুশান্তের উপস্থিতি অনুভব করতে পারি। আমাদের মধ্যে ভীষণ মিষ্টি একটা সম্পর্ক ছিল। আমরা জমজের মতোই ছিলাম। আমরা সব সময় একসঙ্গে থাকতাম। খুব হাসি-মজা করতাম। আমার মনে আছে সুশান্ত চলে যাওয়ার পর একদিন আমি আমার এয়ারপড কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তখন হঠাৎ আমি শুনতে পাই আমার কানের কাছে এসে ও কথা বলে। আমি স্পষ্ট অনুভব করতে পারি, ওই সেই হাস্কি কণ্ঠস্বর।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা। একটা সময় যাঁকে নিয়ে প্রকাশ্যে আসে অবসাদে ভোগার খবর। যদিও তাঁর পরিবার মোটেও এই সত্যি মেনে নিতে চাননি। তবে প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী জানিয়ে ছিলেন মানুসিক ভাবে ঠিক ছিলেন না অভিনেতা। কোনও কিছু ভয় শেষ সময় তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াত। যদিও রিয়ার দাবি তিনি অভিনেতার মৃত্যু এক সপ্তাহ আগে এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।