Samsung-এর এই ফ্ল্যাগশিপ ফোনে পুরো 46 হাজার টাকার ছাড়, মিস করবেন না সুযোগ – Bengali News | Samsung Galaxy S22 5G Smartphone offers, get huge discount in flipkart, check price
Samsung ভারতে Galaxy S24 সিরিজ নিয়ে আসার পর থেকেই তা নিয়ে আলোচনা তুঙ্গে। তবে নতুন সিরিজ বাজারে আসার পর থেকে পুরনো অনেক সিরিজে ছাড় দেওয়া হয়েছে। তারই মধ্য়ে একটি সিরিজ হল Galaxy S22। আপনার মনে হতেই পারে Galaxy S24 সিরিজ এসে গিয়েছে, তাহলে কী আর মানুষের এই পুরনো সিরিজ নিয়ে কোনও আগ্রহ আছে। আপনি শুনলে অবাক হবেন, এই সিরিজটি এখনও মানুষের কাছে বিরাট জনপ্রিয়। এবার এতে আপনি বিরাট ছাড় পেয়ে যাবেন। Flipkart-এর সেলে Samsung Galaxy S22 5G-তে বিশাল ছাড় দিচ্ছে। দেখে নিন এতে আর কী কী অফার পাবেন।
সিরিজের দাম কত?
Samsung Galaxy S22 5G স্মার্টফোনটির আসল দাম 85,999 টাকা। কিন্তু আপনাকে এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না। এতে প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। আপনি এটি মাত্র 39,999 টাকায় কিনতে পারবেন। কারণ এতে 53 শতাংশের বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই বিশাল ডিসকাউন্টের পরেও, গ্রাহকদের স্মার্টফোনের জন্য 46,000 টাকা কম দিতে হবে। এছাড়াও রয়েছে প্রচুর ব্যাঙ্ক অফার। Flipkart-এ উল্লেখিত ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে অনেক টাকা ছাড় পাওয়া যাবে।
আপনি এই ফোনে এক্সচেঞ্জ অফারও পাবেন। তাতে 18,000 টাকা ছাড় পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনাকে আরও একটি শর্ত মেনে চলতে হবে। তা হল আপনি যে পুরনো ফোনটি Flipkart-এ দেবেন, তার অপস্থা ভাল হতে হবে। তাহলেই আপনি পুরো টাকাটা ছাড় পাবেন। অর্থাৎ আপনাকে তখন ফোনটি কিনতে খরচ করতে হবে 21,999 টাকা।
স্পেসিফিকেশন এবং ফিচার:
এই স্মার্টফোনটিতে আপনি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই স্মার্টফোনটিতে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা একটি ডায়নামিক AMOLED ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে আপনি শুধুমাত্র একটি স্টাইলিশ রিয়ার গ্লাস প্যানেলই পাবেন না, বরং এটিতে একটি প্রিমিয়াম ডিজাইন করা ক্যামেরা সেটআপও রয়েছে।