Maldah Crime: সরস্বতী পুজো করতে গিয়েছিলেন স্বামী, সেদিন ছিল প্রেমদিবসও! স্ত্রী গায়েব... - Bengali News | Maldah crime: A woman missing from maldah - 24 Ghanta Bangla News
Home

Maldah Crime: সরস্বতী পুজো করতে গিয়েছিলেন স্বামী, সেদিন ছিল প্রেমদিবসও! স্ত্রী গায়েব… – Bengali News | Maldah crime: A woman missing from maldah

Spread the love

মালদহ:  মালদহ যেন অপরাধের হাব। আবারও মালদহ শহরে ফের নিখোঁজ মহিলা। এবার গৃহবধূ। গত ১৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ গৃহবধূ। স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। ঘটনাটি ইংরেজবাজারের সর্বমঙ্গলাপল্লি এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, ঘটনার দিন সরস্বতী পুজো করতে বেরিয়ে গিয়েছিলাম। স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। স্ত্রীর বাড়ি থেকে বেরোনোর ঘণ্টা খানেক বাদে ভাইয়ের স্ত্রী বাচ্চাকে আনতে স্কুলে যান।

নিখোঁজ মহিলার স্বামী জানান, সেই সময় তাঁর শাশুড়ির সঙ্গে তাঁর দেখা হয়। তখনই তিনি জানতে পারেন, স্ত্রী বাবার বাড়িতে পৌঁছয়নি।  তারপর থেকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু  ফোন সুইচড অফ থাকায় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সারাদিন স্ত্রীর খোঁজ করেও সন্ধান না মেলায় রাতে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি।

এখনও পর্যন্ত ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। মহিলার পরিচিত সমস্ত এলাকায় খোঁজ করেছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনও ‘ক্লু’ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। স্বামীর সঙ্গে কোনও অশান্তি হয়েছিল কিনা, এর পিছনে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক রয়েছে কিনা, সব কটি দিক খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মালদহে একের পর এক অপরাধের অভিযোগ সামনে আসছে। দশ বছরের এক নাবালিকার মুণ্ড কেটে খুনের অভিযোগ পর থেকেই একের পর এক অপরাধ সংযোজিত হচ্ছে সেই তালিকা। দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এক বালাককে যৌন নিগ্রহের অভিযোগ, এমনকি শনিবার মালদহে জোড়া খুনের অভিযোগ ওঠে। সব মিলিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *