Sandewshkhali: শিবু গ্রেফতার হতেই ফ্রি-তে চা খাওয়াচ্ছে সন্দেশখালি, কাল মিষ্টি বিলি - Bengali News | Sandeshkhali villagers overjoyed on Shibu Hazra arrested - 24 Ghanta Bangla News
Home

Sandewshkhali: শিবু গ্রেফতার হতেই ফ্রি-তে চা খাওয়াচ্ছে সন্দেশখালি, কাল মিষ্টি বিলি – Bengali News | Sandeshkhali villagers overjoyed on Shibu Hazra arrested

Spread the love

সন্দেশখালি: উত্তম হাজরার পর অবশেষে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা। আর তারপরই উল্লাসে মেতে উঠলেন সন্দেশখালির মহিলারা। TV9 বাংলার মুখোমুখি হয়ে তাঁরা বললেন, “শিবু হাজরা গ্রেফতার হওয়ায় আমরা খুব খুশি।” কেবল মহিলা নয়, স্থানীয় বাসিন্দা সকলের মধ্যেই খুশির বাঁধ ভেঙে পড়েছে। তাই সন্দেশখালির কোথাও চলছে বিনামূল্যে চা খাওয়ানোর পর্ব তো কোথাও মিষ্টি মুখের পালা।

শিবু হাজরার গ্রেফতারির খবর শুনেই সন্দেশখালির শ্রীমনি বাজারে চায়ের দোকানিরা এদিন সন্ধ্যায় সকলকে বিনামূল্য চা খাওয়াচ্ছেন। রবিবার সকালে সকলকে মিষ্টি খাওয়ানো হবে বলেও শ্রীমনি বাজারের দোকানিরা জানিয়েছেন। আবার এলাকার মহিলারা বলছেন, “আমরা ঘরেই মিষ্টি খাব।”

শিবু হাজরা গ্রেফতার হওয়ায় এবার আতঙ্ক কাটল, নতুন করে স্বাধীনতা ফিরে পেলেন বলে জানাচ্ছেন সন্দেশখালির মহিলারা। কেউ বলছেন, “অনেকটা সাহস পেলাম।” আবার কেউ বলছেন, “এবার নতুন করে জীবন ফিরে পাব। নতুন করে স্বাধীনতা পাব আশা করছি।” শিবু হাজরা গ্রেফতার হওয়ার পর এবার তাঁর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন সন্দেশখালির বাসিন্দারা।

এই খবরটিও পড়ুন

তবে শিবু হাজরা গ্রেফতার হলেও এখনই আন্দোলন থামছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সন্দেশখালির মহিলারা। তাঁদের কথায়, শিবু হাজরার মাথায় রয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেফতার হলেই আন্দোলন থামবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *