মদ্যপ বাবা, রাস্তায় পড়ে আছে লাশ! বস্তি-জীবনের হাড়হিম অতীত শোনালেন জনি – Bengali News | Johny Lever says he would see murders daily as a child in Mumbai’s Dharavi
বস্তি-জীবনের হাড়হিম অতীত শোনালেন জনি
পর্দায় হাসিয়েছেন যিনি, আজও হাসিয়ে যাচ্ছেন… সেই জনি লিভারের ছোটবেলা যে অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে তা হয়তো ভাবতেও পারবেন না আপনি। ভাবতেও পারবেন না! কীভাবে প্রতিনিয়ত মদ্যপ বাবার অত্যাচারের শিকার হতে হয়েছে থাকে। করতে গিয়েছিলেন আত্মহত্যাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ছোটবেলায় নানা সমস্যার মুখোমুখি হয়েছি। পরিবারের খেয়াল রাখতে হত আমায়। কাজ করলে তবেই খেতে পেতাম। বাবা ভীষণ মদ খেতেন। খারাপ ব্যবহার করতেন। কতদিন হয়েছে ওর কাছ থেকে নানা অস্ত্র পেয়ে আমি ফেলে দিয়েছি।”
এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “১৩ বছর বয়সে আমি আত্মহত্যা করতে রেললাইনে যাই। ট্রেন আসছিল। হঠাৎ করেই আমার তিন বোনের মুখ আমার সামনে ভেসে ওঠে। মনে হয়, ওদের কী হবে? আমি সরে আসি।”
এখানেই কিন্তু শেষ নয়, মুম্বইয়ের ধারাভি বস্তিতে বেড়ে উঠেছিলেন জনি। মুম্বই সে সময় হাজি মস্তানের দখলে। রাস্তায় লাশ পড়ে থাকতেও দেখেছেন তিনি। তবে সঙ্গীত তাঁকে বাঁচিয়ে নিয়েছে শেষমেশ। সেখানেই তিনি খুঁজে পেয়েছিলেন মুক্তি। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বলিউডে। দুই যুগ পার হলেও আজও তিনি বলিউডের ‘হাসির রাজা’।