Shardul Thakur: আবার স্বমহিমায় লর্ড শার্দূল, রঞ্জিতে ৬ উইকেট নিয়ে IPL এর প্রস্তুতি - Bengali News | Shardul Thakur took 6 wicket for Mumbai against Assam in the Ranji Trophy 2024 - 24 Ghanta Bangla News
Home

Shardul Thakur: আবার স্বমহিমায় লর্ড শার্দূল, রঞ্জিতে ৬ উইকেট নিয়ে IPL এর প্রস্তুতি – Bengali News | Shardul Thakur took 6 wicket for Mumbai against Assam in the Ranji Trophy 2024

Spread the love

Shardul Thakur: আবার স্বমহিমায় লর্ড শার্দূল, রঞ্জিতে ৬ উইকেট নিয়ে IPLএর প্রস্তুতি
Image Credit source: X

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টের পর জাতীয় দলে আর সুযোগ পাননি ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। এ বার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) মুম্বইয়ের হয়ে দুরন্ত প্রত্যাবর্তন হল শার্দূলের। এর আগে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রঞ্জিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলেছিলেন। ব্যাট হাতে ১১ ও ৩১ রান করলেও কোনও উইকেট পাননি। এ বার অসমের বিরুদ্ধে মহারাষ্ট্রের শরদ পাওয়ার ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমিতে শার্দূলের আগুনে বোলিং দেখা গেল। অসমের বিরুদ্ধে শার্দূল একাই ছয় উইকেট তুলে নিলেন। সামনেই আইপিএল (IPL)। তার জন্যই যেন প্রস্তুতি সেরে নিচ্ছেন শার্দূল।

শুক্রবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে টস জিতে অসমকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে। অসমের প্রথম ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার পারভেস মুসারফকে ফেরান শার্দূল। সেই শুরু এরপর এক এক করে ১০.১ ওভার বল করে ২১ রানের বিনিময়ে মোট ৬টি উইকেট তুলে নেন তিনি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *