PM Narendra Modi: প্রাক্তন ৮ নৌ আধিকারিকের মুক্তির পরই কাতার সফরে প্রধানমন্ত্রী মোদী – Bengali News | PM Narendra Modi will go to Qatar visit after BAPS temple inaguration in UAE
নয়া দিল্লি: ভারতের প্রাক্তন ৮ নৌ আধিকারিককে সম্পূর্ণ মুক্তি দিয়েছে কাতার প্রশাসন। এবার কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ৮ প্রাক্তন নৌ আধিকারিকের মুক্তির খবর প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী মোদীর কাতার সফরের কথা সরকারের তরফে ঘোষণা করা হয়। মূলত, দু-দিনের সৌদি সফর শেষ করে বুধবার দোহা ঢুকছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, সৌদি আরব সফর শেষ করে ১৩ ফেব্রুয়ারি বিকালে কাতারের রাজধানী দোহায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আমির শেখ তামিম বিন আমাদ আল-থানি-সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেছেন। এবার সৌদি আরবের BAPS মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে আজ, মঙ্গলবারই আবু ধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী। BAPS মন্দিরই সৌদি আরবের প্রথম হিন্দু মন্দির হবে। দু-দিনের এই সফরে মন্দির উদ্বোধনের পাশাপাশি সৌদি প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া প্রবাসী ভারতীয়দের ‘আহলান মোদী’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মূলত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে এবং অভ্যর্থনা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদির ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়।
এই খবরটিও পড়ুন
পিএমও সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি, বুধবার সৌদির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ, মঙ্গলবার সন্ধ্যাতেই আবু ধাবির জায়জ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান ‘আহলান মোদী’ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার জন্যই দর্শকের সংখ্যা ৮০ হাজার থেকে অনেকটা কমে গিয়েছে বলে জানিয়েছেন সম্প্রদায়ের প্রধান সঞ্জীব পুরুষোত্থামান। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আসার জন্য সকলের ৫০০ বাস নামানো হয়েছে এবং বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে, এদিন সৌদি প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী মোদী। মূলত, শক্তি, ডিজিটাল পরিকাঠামো, বন্দর, রেলওয়ের মতো বিভিন্ন ক্ষেত্রের বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরপর বুধবার সৌদি প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে BAPS মন্দিরের উদ্বোধন করবেন। তারপরই তিনি দোহার উদ্দেশে রওনা দেবেন।