Winter in Kolkata: ঠান্ডা উধাওয়ে মন খারাপ? ফের শীতপ্রেমীদের জন্য বড় সুখবর দিচ্ছে হাওয়া অফিস - Bengali News | Severity of winter will increase again in West Bengal, says Alipur Meteorological Department - 24 Ghanta Bangla News
Home

Winter in Kolkata: ঠান্ডা উধাওয়ে মন খারাপ? ফের শীতপ্রেমীদের জন্য বড় সুখবর দিচ্ছে হাওয়া অফিস – Bengali News | Severity of winter will increase again in West Bengal, says Alipur Meteorological Department

Spread the love

আবহাওয়ার বড় পরিবর্তনImage Credit source: TV9 Bangla

কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকে শীত কার্যত উবে গিয়েছিল গোটা বাংলা থেকেই। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। শীতের দাপট কমেছিল উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে। তবে হাওয়া অফিস বলছে এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে। তবে পারাপতন দেখা যাবে জেলায় জেলায়। এমনটাই বলছে আলিপুর আবহওয়া দফতর। 

এদিন কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। বৃহস্পতিবার ও শুক্রবাররে মধ্যে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। এদিন সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৬৬ থেকে ৯২ শতাংশের আশপাশে। 

হাওয়া অফিস বলছে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামবে। ওই সময়ের মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তবে ঠান্ডা যে খুব একটা বেশি স্থায়ী হবে এমনটা নয়। কয়েকদিনের মধ্যেই ফের তাপমাত্রা বাড়তে পারে। সে ক্ষেত্রে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোয় পারা উপরের দিকেই থাকতে পারে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের দিকে শীতের আমেজ খুব একটা না থাকলেও মধ্যরাতেই সবথেকে বেশি পারাপতনের দেখা মিলবে। অন্যদিকে আগামী চারদিন উত্তরবঙ্গের আবহওয়া মোটের উপর শুষ্ক থাকবে। নামবে তাপমাত্রা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *