Shubman Gill: ডেডলাইন দেওয়া হয়েছিল! রঞ্জি খেলার প্রস্তুতি নিচ্ছিলেন শুভমন গিল – Bengali News | India vs England: Before Vizag Test Shubman Gill was given ultimatum; batsman was ready for domestic grind
কলকাতা: সেঞ্চুরিটা না হলে! রঞ্জি ট্রফিতে খেলতে হত শুভমন গিলকে? এমনটাই খবর। গত বছর স্বপ্নের কেটেছিল শুভমন গিলের। তবে লাল-বলের ক্রিকেটে একের পর এক ব্যর্থতা দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইপিএলেও বিধ্বংসী ব্যাটিং করেছিলেন গিল। ভারতীয় ক্রিকেট প্রেমীরা স্বপ্ন দেখছিলেন, ট্রফি আসবে ভারতেই। সেই ফাইনাল থেকেই টেস্টে রানের খরা চলছিল গিলের। তিন নম্বরে ব্যাট করা শুরু করেন। তাতেও পরিস্থিতি বদলায়নি। তাঁকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল! হয় রান করো, নয়তো রঞ্জি খেলে দলে ফেরো। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…