Durgapur: মদ ব্যবসায়ীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা - Bengali News | The miscreants escaped with Rs 4 lakh by sprinkling chilli powder in the liquor dealer's eyes In Durgapur - 24 Ghanta Bangla News
Home

Durgapur: মদ ব্যবসায়ীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা – Bengali News | The miscreants escaped with Rs 4 lakh by sprinkling chilli powder in the liquor dealer’s eyes In Durgapur

Spread the love

দুর্গাপুর: ব্যাঙ্কে টাকা জমা করতে যাচ্ছিলেন ব্যবসায়ী। তবে এমন ভয়ানক ঘটনা ঘটে যাবে তাঁর সঙ্গে হয়ত ভাবতেও পারেননি। ভরা বাজারে ওই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখরা বাজার এলাকায়।

সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এক মদের দোকানের মালিক তাপস মণ্ডল চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে সামনের একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। আচমকায় হেলমেট পরে তিন বাইক আরোহী ব্যবসায়ীর সামনে আসেন। স্কুটি আটকায়। এরপর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এই নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

দিনে দুপুরে ভরা বাজারে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। এই ঘটনা প্রসঙ্গে তাপস মণ্ডল বলেন, “আমি ব্যাঙ্কে টাকা রাখতে যাচ্ছিলাম। বাইক নিয়ে পিছনে পিছনে দুজন আসছিল। এবার একজন হাত দেখাল রাস্তা পেরবে বলে। আমিও বাইক থামিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে চশমা খুলে নিল একজন। অপরজন লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিল। আর তারপর যা ছিল সব টাকা নিয়ে পালিয়ে গেল।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *