পাওয়ার ব্যাঙ্কে এই পাঁচ লক্ষণ দেখছেন? বিপদ এড়াতে দ্রুত করুন এই কাজ - Bengali News | Power Bank Damage Signs, avoid any danger follow these tips and tricks - 24 Ghanta Bangla News
Home

পাওয়ার ব্যাঙ্কে এই পাঁচ লক্ষণ দেখছেন? বিপদ এড়াতে দ্রুত করুন এই কাজ – Bengali News | Power Bank Damage Signs, avoid any danger follow these tips and tricks

Spread the love

স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ করতে যে পাওয়ার ব্যাঙ্কটিকে ব্যবহার করেন, তার দিকে নজর দেন কি? আপনি কি জানেন একটি খারাপ পাওয়ার ব্যাঙ্ক আপনার জন্য কত বড় বিপদ তৈরি করতে পারে? তাই পাওয়ার ব্যাঙ্ক পুরনো হয়ে গেলে তার দিকে নজর রাখুন। পাওয়ার ব্যাঙ্কে কিছু লক্ষণ দেখা গেলে, সঙ্গে সঙ্গে তা ঠিক করার চেষ্টা করুন। নাহলে ঠিক যে সময় আপনি আপনার ফোনটিকে পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে চার্জ করছেন, তখনই সেটা ফেটে যেতে পারে। ফলে পাওয়ার ব্যাঙ্ক তো যাবেই, সেই সঙ্গে ফোনটাও খারাপ হয়ে যাবে।

তাই খারাপ পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার না করাই ভাল। কারণ এটি একটি ইলেকট্রনিক ডিভাইস। এর ভিতরের ব্যাটারি খাপার হয়ে গেলে যখন তখন বিস্ফোরণ ঘটতে পারে। খেয়াল করুন আপনার পাওয়ার ব্যাঙ্কে এই 5টি লক্ষণ দেখা যাচ্ছে কি না।

1. পাওয়ার ব্যাঙ্ক ফুলে যাওয়া: যদি আপনার পাওয়ার ব্যাঙ্কটিকে ফোলা দেখায়, তাহলে তা আর ব্যবহার করবেন না। আর ভুল করেও চার্জে বসাবেন না। তাতে যখন তখন আগুন লেগে যেতে পারে।

2. অতিরিক্ত গরম হওয়া: যদি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার বা চার্জ করার সময় অতিরিক্ত গরম হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে চার্জ থেকে খুলে নিন। আর কিছুক্ষণের জন্য ওভাবেই রাখুন। বালিশ বা বিছানার উপর রাখবেন না। এতে আরও বেশি গরম হয়ে যেতে পারে। যে কোনও টেবিলের উপর রাখুন। 15 মিনিট পরেও যদি দেখেন যে, কোনওভাবেই ঠান্ডা হচ্ছে না। তাহলে তা আর ব্যবহার না করাই ভাল।

3. বাজে গন্ধ: যদি পাওয়ার ব্যাঙ্ক থেকে প্লাস্টিকের পোড়া বা গলে যাওয়ার মতো গন্ধ হয়, তবে এটি ত্রুটির লক্ষণ। এমন অবস্থায় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন না, কারণ এতে আগুন লাগার আশঙ্কা থাকবে।

4. লিকেজ/লিকিং: যদি পাওয়ার ব্যাঙ্ক লিক হয় বা কিছু লিক হয়, তাহলে সমস্যা হতে পারে। পাওয়ার ব্যাঙ্কের জন্য এটাও একটা বড় বিপদ। এমন অবস্থায় বৈদ্যুতিক শক লাগতে পারে বা অন্য কোনও ক্ষতি হতে পারে।

5. কম চার্জিং: যদি পাওয়ার ব্যাঙ্ক আগের থেকে কম চার্জ হয়, তাহলে পাওয়ার ব্যাকআপ পারফরমেন্স ভাল হয় না। খারাপ পোর্ট বা ক্যাবল ইত্যাদির কারণেও চার্জিং সমস্যা হতে পারে। এটি ঘটলে এটি ব্যবহার করবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *