Yashasvi Jaiswal: একা কুম্ভ হয়ে লড়াই, ম্যাজিশিয়ান যশস্বীর প্রশংসায় সচিন-কেপিরা – Bengali News | Sachin Tendulkar to Kevin Petersen praise Yashasvi Jaiswal for his 1st Double ton during India vs England 2nd Test
একা কুম্ভ হয়ে লড়াই, ম্যাজিশিয়ান যশস্বীর প্রশংসায় সচিন-কেপিরাImage Credit source: BCCI
কলকাতা: ব্যাট নাকি জাদুদণ্ড ছিল যশস্বী জয়সওয়ালের হাতে? ২২ বছরের যশস্বীর ডাবল সেঞ্চুরি এখন ক্রিকেট মহলে আলোচনার বিষয়। জিমি অ্যান্ডারসন, টম হার্টলি, শোয়েব বশিরদের তোয়াক্কাই যেন করলেন না যশস্বী। বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন শতরান করেছিলেন যশস্বী। আর দ্বিতীয় দিন করলেন দ্বিশতরান। তাঁকে নিয়ে যত বলা হয় ততই যেন কম হয়ে পড়ে। একা কুম্ভ হয়ে বেন স্টোকসদের বিরুদ্ধে লড়েছেন যশস্বী। ম্যাজিশিয়ানকে তাই প্রশংসায় ভরালেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং যশস্বী। তাঁকে নিয়ে কী বলছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা, রইল বিস্তারিত।
বিস্তারিত আসছে…