মৃত পুনম পাণ্ডে; মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু জরায়ু মুখ ক্যানসারে – Bengali News | Poonam Pandey Passes Away at 32 of Cervical Cancer
প্রয়াত পুনম পাণ্ডে। মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু বলিউড তারকার। পুনমের ম্যানেজার এই দুঃসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, “বৃহস্পতিবার রাতে মৃত্যু ঘটেছে পুনমের।” পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে এই খারাপ খবরটি শেয়ার করা হয়েছে। সার্ভাইকাল ক্য়ানসারে আক্রান্ত হয়েছিলেন পুনম।
পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম পোস্টে লেখা, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর। ওর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, প্রত্যেককেই ভালবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে সকলে, এই সময় আমাদের একা ছেড়ে দিন।”
বলিউডের এক জনপ্রিয় মডেল ছিলেন পুনম। চিরকালই চর্চার কেন্দ্রে ছিলেন পুনম। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় পুনমের একটি ভিডিয়ো শোরগোল ফেলে দেয়। পুনম বলেছিলেন, ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতলে সকলের নিজের পোশাক খুলে ফেলবেন তিনি। এই মন্তব্য করে লাইমলাইটে এসেছিলেন পুনম। এমন মন্তব্য তাঁর আগে কোনও মডেল-অভিনেত্রী করেননি।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ওটিটি গেমশো ‘লকআপ’-এ অংশগ্রহণ করেছিলেন পুনম। নিত্যদিন খবরের শিরোনামে চলে আসতেন পুনম। শোতে অংশ নিয়ে নিজের অনুরাগী সংখ্যাও বাড়িয়ে ছিলেন পুনম।