Sarfaraz Khan: বিশাখাপত্তনমে কেন ভারতের একাদশে নেই সরফরাজ? ক্ষেপে লাল নেটিজ়েনরা - Bengali News | Why Team India not picked Sarfaraz Khan for India vs England 2nd Test, Netizens fumes over it - 24 Ghanta Bangla News
Home

Sarfaraz Khan: বিশাখাপত্তনমে কেন ভারতের একাদশে নেই সরফরাজ? ক্ষেপে লাল নেটিজ়েনরা – Bengali News | Why Team India not picked Sarfaraz Khan for India vs England 2nd Test, Netizens fumes over it

Spread the love

Sarfaraz Khan: বিশাখাপত্তনমে কেন ভারতের একাদশে নেই সরফরাজ? ক্ষেপে লাল নেটিজ়েনরা
Image Credit source: PTI

কলকাতা: সবুরে মেওয়া ফলে… এই প্রবাদ কমবেশি সকলেই জানেন। কিন্তু মুম্বইয়ের ছেলে সরফরাজ খানের (Sarfaraz Khan) জন্য তা কখন ফলবে? দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় টিমের (Team India) নেটে নামার সুযোগ হয়েছে সরফরাজের। কিন্তু বিশাখাপত্তনম টেস্টে ভারতের একাদশে সুযোগ পেলেন না তিনি। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে অবশেষে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিংয়ে ছিলেন। আজ, শুক্রবার বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে রজত পাতিদারের। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিংয়ে সরফরাজ খান। কেন তিনি নেই ভারতের একাদশে? জবাব চাইছেন নেটিজ়েনরা।

সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় তাঁর অনুরাগীরা এ বার প্রতিবাদে মুখর। নেটিজ়নরা পাশে দাঁড়িয়েছেন তাঁর। তাঁকে নিয়ে একের পর এক বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়া সাইট X এ। একজন লিখেছেন, ‘সরফরাজ খানের সঙ্গে অবিচার হল।’

অপর এক X ব্যবহারকারী লিখেছেন, ‘সরফরাজ নেই..?? কী..??? দয়া করে কেউ একটু বিষয়টার বিশ্লেষণ করবেন। এটা অবিশ্বাস্য।’

বিশাখাপত্তনমে টেস্ট ডেবিউ হওয়ার দৌড়ে সরফরাজ খানের সঙ্গে ছিলেন রজত পাতিদার। একদিকে রজতকে যখন একদল নেটিজ়েন শুভেচ্ছা জানাচ্ছেন, আর এক দল নেটিজ়েন সরফরাজের জন্য দুঃখ প্রকাশ করছেন।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *