Prithvi Shaw: সুরজের তেজের কামাল... কামব্যাক রঙিন হল না পৃথ্বী শর - Bengali News | Prithvi Shaw unable to shine in comeback match, Suraj Sindhu Jaiswal got his wicket during Bengal vs Mumbai Ranji Trophy match - 24 Ghanta Bangla News
Home

Prithvi Shaw: সুরজের তেজের কামাল… কামব্যাক রঙিন হল না পৃথ্বী শর – Bengali News | Prithvi Shaw unable to shine in comeback match, Suraj Sindhu Jaiswal got his wicket during Bengal vs Mumbai Ranji Trophy match

Spread the love

Prithvi Shaw: সুরজের তেজের কামাল… কামব্যাক রঙিন হল না পৃথ্বী শর

কলকাতা: দীর্ঘ দিন পর চোট সারিয়ে ২২ গজে ফিরলেন মুম্বইয়ের (Mumbai) তারকা ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু কামব্যাক ম্যাচটা রঙিন হল না পৃথ্বীর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর তিনি বাংলার বিরুদ্ধে ইডেনে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলতে নেমেছিলেন। মাত্র ৩৫ রান করেই মাঠ ছাড়লেন। চলতি রঞ্জি মরসুমে অভিষেক হওয়া সুরজ সিন্ধু জয়সওয়াল তুলে নিয়েছেন পৃথ্বীর উইকেট।

আজ, শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে বাংলা বনাম মুম্বইয়ের রঞ্জি ম্যাচ। টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠান বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি পৃথ্বী শ। ফলে এই রঞ্জি মরসুমে তাঁকে মাঠে দেখা যাবে না। শোনা গিয়েছিল, তাঁর ২২ গজে প্রত্যাবর্তন হবে আইপিএলে। অবশ্য তার আগেই মাঠে ফিরলেন পৃথ্বী।

বাংলার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ৮৩.৩৩ স্ট্রাইকরেটে ৪২ বলে ৩৫ রান করেন পৃথ্বী শ। তাঁর ইনিংসে ছিল ৫টি চার। কোনও ছয় মারেননি তিনি। ভুপেন লালওয়ানির সঙ্গে ওপেনিংয়ে নেমে প্রথম উইকেটে পৃথ্বী তোলেন ৫০ রান। অঙ্কিত মিশ্র তুলে নেন ভুপেনের (১৮) উইকেট। তিনি ফিরলে হার্দিক তোমারের সঙ্গে জুটি বাঁধেন পৃথ্বী। ১৮.৩ ওভারে তাঁর উইকেট তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *