East Bengal: ডার্বির আগেই সুখবর, ইস্টবেঙ্গলে জনি অ্যাকোস্টার প্রাক্তন সতীর্থ ফেলিসিও - Bengali News | East Bengal has signed Felicio Brown Forbes for the remainder of the ISL 2023 24 season - 24 Ghanta Bangla News
Home

East Bengal: ডার্বির আগেই সুখবর, ইস্টবেঙ্গলে জনি অ্যাকোস্টার প্রাক্তন সতীর্থ ফেলিসিও – Bengali News | East Bengal has signed Felicio Brown Forbes for the remainder of the ISL 2023 24 season

Spread the love

East Bengal: ডার্বির আগেই সুখবর, ইস্টবেঙ্গলে জনি অ্যাকোস্টার প্রাক্তন সতীর্থ ফেলিসিও

কলকাতা: খুশির আমেজ এখনও বজায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। কলিঙ্গ জয় করে শহরে ফিরেছে মশালব্রিগেড। ১২ বছর পর ট্রফির খরা কেটেছে ইস্টবেঙ্গলে। এ বার আইএসএলের বাকি পর্বে ভালো পারফর্ম করার ভাবনা মাথায় নিয়ে এগোচ্ছেন কার্লেস কুয়াদ্রাত। কয়েকদিন আগেই লিওনেল মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে ফের সুখবর। এ বার লাল-হলুদ শিবিরে যোগ দিলেন আরও এক বিদেশি। লাল-হলুদে এলেন কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার প্রাক্তন সতীর্থ ফেলিসিও ব্রাউন ফোর্বস (Felicio Brown Forbes)। জয় ইস্টবেঙ্গল স্লোগান দিয়ে শতবর্ষ পুরনো ক্লাবে খেলার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেলিসিও ব্রাউন ফোর্বস।

কোস্টারিকার স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে চলতি আইএসএলের বাকি মরসুমের জন্য সই করিয়েছে ইস্টবেঙ্গল। জার্মানিতে জন্ম ব্রাউনের। সে দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২০ স্তরে খেলেছেন ব্রাউন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *