কলকাতা: বাবা-ছেলের সেতুবন্ধন কী ভাবে হবে, জানা নেই কারও। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার শিখর ধাওয়ান। আইসিসি টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স চোখ ধাঁধানো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দাপিয়ে খেলছেন। সারাক্ষণই হাসিখুশি থাকার চেষ্টা করেন। সবটাই যেন কৃত্রিম। ভিতর থেকে ভেঙে পড়েছেন। দীর্ঘ দিন ছেলেকে দেখতে পারেননি। কথা বলারও অপশন নেই। ছেলের জন্মদিনে আবেগ ধরে রাখতে পারেননি ধাওয়ান। […]