কেরিয়ারের শুরুতে চকোলেট বয় হিসেবেই অভিনয় করতে শুরু করেছিলেন পঙ্কজ কাপুরের পুত্র শাহিদ কাপুর। ‘ইশক বিশক’ ছবিতে অভিনয় করার পর সকলে তাঁকে চকোলেট বয় হিসেবে দাগিয়ে দেয়। এই ‘চকোলেট বয়’ আসলে কী? বলিউডের সংজ্ঞা অনুযায়ী, মিষ্টি ছেলে যাঁকে মিষ্টি রোম্যান্টিক চরিত্রেও দেখা যায়। কিন্তু চকোলেট বয় হিসেবে পরিচিতি পাওয়ার পর অসম্ভব রেগে গিয়েছিলেন শাহিদ কাপুর। […]