ইন্টারনেট ছাড়াই কাজ করবে Gmail, শুধু মেনে চলতে হবে এই কৌশল - Bengali News | Use gmail offline mode without internet, follow these steps - 24 Ghanta Bangla News
Home

ইন্টারনেট ছাড়াই কাজ করবে Gmail, শুধু মেনে চলতে হবে এই কৌশল – Bengali News | Use gmail offline mode without internet, follow these steps

Spread the love

ফোনে জরুরী ইমেল এসেছে, কিন্তু আপনি এমন একটা জায়গায় আছেন, যেখানে কোনওভাবেই ইন্টারনেট কাজ করছে না। তাহলে কতটা সমস্যায় পড়বেন, একবার ভেবে দেখেছেন? এবার আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি ইন্টারনেট ছাড়াই জিমেল ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একেবারে অফলাইন মোডে Gmail অ্যাক্সেস করতে পারবেন।

অফলাইন মেল চালু করুন:

  1. প্রথমে ক্রোম ব্রাউজারে জিমেইল খুলুন। এই মোড অন্য কোন ব্রাউজারে কাজ করবে না।
  2. এর পরে উপরের ডানদিকের কোণায় সেটিংস-এ ক্লিক করুন।
  3. এর পর সেটিংস অপশনটি সিলেক্ট করুন।
  4. তারপর অফলাইন ট্যাপে ক্লিক করতে হবে।
  5. এই চেকমার্কের পরে অফলাইন ইমেল বক্স দেখতে পাবেন।
  6. তারপরে আপনি অনলাইন অ্যাক্সেসের জন্য ইমেলগুলি সিঙ্ক করতে চান, এমন দিনগুলি সিলেক্ট করুন। এই সুবিধা 90 দিনের জন্য পাবেন।
  7. এবার আপনি কম্পিউটারে অফলাইন ডেটা রাখতে চান নাকি মুছে ফেলতে চান, সেই অপশন দেখানো হবে। সেটি থেকে আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করুন।
  8. এরপর Save Changes-এ ক্লিক করুন।

কীভাবে অফলাইনে Gmail অ্যাক্সেস করবেন?

  1. আপনি যখন অফলাইন থাকবেন, তখন একটি সাধারণ Chrome ব্রাউজারে mail.google.com খুলুন।
  2. এতে আপনাকে অফলাইন মোডের মেসেজ কনফার্ম করতে হবে।
  3. এরপরে আপনি আপনার ইনবক্স ব্রাউজ করতে পারবেন।
  4. অফলাইন মোডে, আপনি আপনার মেলগুলি সার্চ করতে পারবেন। সেই সব মেলই পাবেন, যেগুলি অফলাইনে সিঙ্ক করা হয়েছিল।
  5. মেল সংযুক্তি (mail attachments) ডাউনলোড করতে পারবেন না। তবে এটি অফলাইন মোডে দেখা যাবে।

যখনই আপনার ফোনে ইন্টারনেট কাজ করবে না, তখন এভাবে আপনি Gmail-এ কাজ করতে পারেন। এই উপায়ে যদি আপনি Gmail ব্যবহার করেন, তাহলে কোনওরকম ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *