Mamata Banerjee- Updates: মালদহে নেমেই জনসংযোগ মমতার, কথা বললেন সাধারণের সঙ্গে – Bengali News | Updates: CM Mamata Banerjee rally in Malda for loksabha election campaign, talking to people in the street
লোকসভা নির্বাচনে সামনে রেখে একের পর এক জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে সেই সফর শুরু করেছেন তিনি। কোচবিহার, রায়গঞ্জের পর এবার তিনি পৌঁছে গেলেন মালদহে। বুধবার সকালেই সেখানে পৌঁছে যান তিনি। মালদহে পৌঁছেই হেঁটে এগিয়ে যান মমতা। পথে মন দেন জনসংযোগে। রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে এগিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।