ICC Test Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বুমরা-অশ্বিনদের নাকানিচোবানি খাওয়ানো পোপের - Bengali News | England batter Ollie Pope reaches new heights with rapid ICC Test rankings rise - 24 Ghanta Bangla News
Home

ICC Test Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ বুমরা-অশ্বিনদের নাকানিচোবানি খাওয়ানো পোপের – Bengali News | England batter Ollie Pope reaches new heights with rapid ICC Test rankings rise

হায়দরাবাদ টেস্টে স্টোকসের দলের হিরো অলি পোপ পেলের বিরাট পুরস্কার।Image Credit source: ICC

কলকাতা: হায়দরাবাদ টেস্টের হিরো বলা হচ্ছে তাঁকে। তিনি অলি পোপ (Ollie Pope)। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন ইংল্যান্ডের তারকা অলি পোপ। জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনদের হায়দরাবাদে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছিলেন অলি পোপ। এ বার তারই পুরস্কার পেলেন তিনি। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হয়েছে। তাতে বড়সড় লাফ দিয়েছেন অলি পোপ। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের একমাত্র বিরাট কোহলি। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেননি বিরাট। তাঁকে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না। কিন্তু আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাও পয়েন্টের নিরিখে এক ধাপ এগিয়েছেন বিরাট।

ভারতের বিরুদ্ধে ১৯৬ রান, এটাই দেশের বাইরে অলি পোপের করা সবচেয়ে বেশি রান। এ ছাড়া ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বাধিক ইনিংস এসেছে পোপের ব্যাটে। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ২০ ধাপ উঠে ১৫ নম্বরে পৌঁছেছেন অলি পোপ। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৮৪। এই ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। তাঁর অর্জন রেটিং পয়েন্ট ৮৬৪।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *