দিনভর ফোন ঘাঁটা নিয়ে বাড়িতে খিটমিট, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় কাটায় এই দেশের মানুষ - Bengali News | Which country do people spend the most time on social media, know details - 24 Ghanta Bangla News
Home

দিনভর ফোন ঘাঁটা নিয়ে বাড়িতে খিটমিট, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় কাটায় এই দেশের মানুষ – Bengali News | Which country do people spend the most time on social media, know details

Spread the love

15 মিনিটের জন্য ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে বসেছিলেন। কিন্তু কখন যে ঘণ্টা খানেক পেরিয়ে গিয়েছে, তা বুঝতেই পারেননি। আপনার মতো এমন অসংখ্য মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন। সদ্য একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার 60 শতাংশের বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। আর সংখ্যার নিরিখে যেটা গিয়ে দাঁড়ায় 5 বিলিয়ন তথা 500 কোটির কাছাকাছি। এক গবেষণার পরে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সংস্থা। ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস তাদের সর্বশেষ একটি প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে। এই সমীক্ষার তালিকায় রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চিনের উইচ্যাট, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম সহ আরও অনেক কিছু।

বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়?

সঙ্গে রয়েছে ভিডিয়ো শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবও। সারা বিশ্বের মানুষ বিনোদনের জন্য এবং দেশ বিদেশের মানুষদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়? আর তাছাড়াভারতের লোকেরা সোশ্যাল মিডিয়াতে কতটা সময় দেয়, তাও জেনে নিন। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস অনুসারে, বিশ্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় ব্যক্তিদের তালিকায় ফিলিপাইনের লোকদের নাম রয়েছে। তারা সাধারণত 4 ঘন্টা এবং 6 মিনিটের জন্য এখানে সক্রিয় থাকে।

ভারতীয়রা সোশ্যাল মিডিয়াতে কতটা সময় ব্যয় করে?

সদ্য প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুসারে, ভারতীয়রা প্রতিদিন গড়ে 2 ঘন্টা 24 মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকানরা প্রতিদিন প্রায় 2 ঘন্টা 14 মিনিট সময় কাটায়। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় দেশগুলির মধ্যে ভারত 14 নম্বরে রয়েছে। বিশ্ব জুড়ে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা 500 কোটির কাছাকাছি পৌঁছেছে। আর এই সংখ্যা বিশ্বের জনসংখ্যার 60 শতাংশের বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *