Today Weather Update: আজ থেকেই বড় ‘বদল’ আবহাওয়ায়, প্রমাদ গোনা শুরু কৃষকদের – Bengali News | Today Weather Update of bengal rain forecast for kolkata south bengal
বৃষ্টি হলে বিপাকে পড়তে পারেন কৃষকরা। Image Credit source: TV9 Bangla
কলকাতা: পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে গায়েব শীত। এক লাফে ১৬ ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এই অকাল বৃষ্টির পূর্বাভাসে বিপদের কালো মেঘ দেখছেন কৃষকরা। আলু ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে বৃষ্টিতে। কলকাতাতেও আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। আগামী ৪ দিন ঠান্ডা ফেরার আশা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
সবিস্তারে আসছে…