Sahajahan Sheikh: ইডির দুয়ারে দেখা নেই, অন্তরালে থেকেই আগাম জামিন চাইছেন শাহজাহান – Bengali News | TMC Sheikh Sahajahan moves to court seeking anticipatory bail
কলকাতা: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। সেদিন পিছু হটার পর, আবার যখন ইডির টিম গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল, তখন নোটিস সাঁটিয়ে দিয়ে আসা হয়েছিল। ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। সোমবার ছিল ইডির অফিসে হাজিরার দিন। কিন্তু আজও হাজিরা এড়িয়েছেন সন্দেশখালির ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ শেখ শাহজাহান। আর এসবের মধ্যেই এবার আগাম জামিনের আবেদন করলেন শাহজাহান। সোমবার ইডির হাজিরা এড়ানোর পর রাতে জানা যায়, বিশেষ ইডি আদালতে আগাম জামিনের জন্য দ্বারস্থ হয়েছেন তিনি। আগামিকাল (৩০ জানুয়ারি) শাহজাহানের আবেদনের শুনানি রয়েছে।
বিস্তারিত আসছে..