BJP Joining: ‘মহিলাদের সম্মান নেই’, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তোপ নেত্রীর - Bengali News | Rubina Bibi from Dubrajpur Joins BJP leaving TMC - 24 Ghanta Bangla News
Home

BJP Joining: ‘মহিলাদের সম্মান নেই’, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তোপ নেত্রীর – Bengali News | Rubina Bibi from Dubrajpur Joins BJP leaving TMC

Spread the love

বিজেপিতে যোগ রুবিনা বিবিরImage Credit source: TV9 Bangla

সিউড়ি: তৃণমূলে মহিলাদের সম্মান নেই! ভোটের টিকিট টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দেওয়া হয়। এ রকম একাধিক অভিযোগ তুলে তৃণমূল থেকে রবিবার বিজেপিতে যোগ দিলেন রুবিনা বিবি। রুবিনা বিবি গত পুরসভা নির্বাচনে দুবরাজপুর পুরসভায় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু পুর নির্বাচনে হারের পর তিনি অভিযোগ তোলেন, ইভিএম বদলে দিয়ে তাঁকে হারিয়ে দিয়েছে পুলিশ। এর পাশাপাশি একাধিক অভিযোগ তুলে তৃণমূল ছেড়েছেন তিনি। তার পর রবিবার বীরভূম জেলা কার্যালয়ে ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগ দেন। রুবিনা ছাড়াও আরও পাঁচ তৃণমূল নেতা এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুবিনা দিদি দাবি করেছেন, আগামী দিনে আরও অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। শহরে মিটিং মিছিলে সবই দেখতে পাওয়া যাবে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর রুবিনা বিবি বলেছেন, “অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তৃণমূলের হয়ে কাজ করেছিলাম। গত পুরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে আমার নামে টিকিট ছিল। কিন্তু শেষ দিনে তা অন্য এক মহিলাকে দিয়ে দেওয়া হয়। যাঁর সঙ্গে দলের তেমন সম্পর্ক নেই। এর পর আমি নির্দল হয়ে লড়েছিলাম। কারচুপ করে আমাকে হারানো হয়। তৃণমূলের হয়ে অনেক খেটেছি। এখানে কোনও দাম নেই। মহিলাদেরও নাম নেই। তাই তৃণমূলে থাকতে চাই না। বিজেপিতে যোগ দিলাম।”

এই যোগদানের প্রসঙ্গে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেছেন, “রুবিনা বিবি আজ আমাদের দলে যোগ দিলেন। দুবরাজপুর পুরসভায় রুবিনা বিবি নির্দল হয়ে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছিল। নৈতিক জয় হয়েছিল তাঁর। কিন্তু প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে তাঁকে হারানো হয়েছে। রুবিনা বিবি-সহ পাঁচ জন নেতা যোগ দিয়েছেন।” তবে এ বিষয়ে তৃণমূলে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *