Nitish Kumar: আজ ইস্তফা দিয়ে কাল ফের শপথ? আবারও নীতি বদলালেন নীতীশ! - Bengali News | Nitish Kumar May resign from CM Post today, Form New Government on Sunday, Says Source - 24 Ghanta Bangla News
Home

Nitish Kumar: আজ ইস্তফা দিয়ে কাল ফের শপথ? আবারও নীতি বদলালেন নীতীশ! – Bengali News | Nitish Kumar May resign from CM Post today, Form New Government on Sunday, Says Source

Spread the love

পটনা: চরম নাটক বিহারে। নীতীশ কুমার(Nitish Kumar)-কে ঘিরে টালমাটাল রাজনৈতিক মহল। মহাগঠবন্ধন জোট (Grand Alliance) ভেঙে তিনি আবার এনডিএ(NDA)-তে যোগ দিতে চলেছেন, এই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আজই মুখ্যমন্ত্রী  পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার। আগামিকাল, রবিবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি নতুন সরকার গঠন করবেন। তবে জোট থেকে খালি হাতে বেরবেন না নীতীশ, নিজের দলের সাংসদদের পাশাপাশি একাধিক কংগ্রেস বিধায়কও বিজেপিতে যোগ দিতে পারেন, এমনটাই সূত্রের খবর।

২০২২ সালেই এনডিএ থেকে বেরিয়ে এসে আরজেডি, কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার গঠন করেছিলেন নীতীশ কুমার। সেই জোটের বয়স দেড় বছর হতে না হতেই আবার মনবদল ‘পাল্টি কুমারের’। লোকসভা নির্বাচনের ঠিক মুখেই তিনি আবার বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-তে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, আজই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। আগামিকাল তিনি বিজেপির সমর্থনে নতুন সরকার গড়বেন। নবমবারের জন্য় মুখ্যমন্ত্রী হবেন তিনি। এনডিএ জোটে খালি হাতে নয়, কয়েকজন কংগ্রেস সাংসদকে নিয়ে যোগ দেবেন নীতীশ কুমার। 

অন্যদিকে, বিনা লড়াইয়ে ময়দান ছাড়তে রাজি নয় আরজেডিও। সূত্রের খবর, তারা যথাসম্ভব সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। নীতীশকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে না পারলে, বিকল্প কী পথ থাকতে পারে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

হাত গুটিয়ে নেই বিজেপিও। নতুন সরকার গঠন হওয়ার পর বিহার ক্যাবিনেটে আরজেডি মন্ত্রীদের সরিয়ে দেওয়া হবে। বিজেপির বিধায়কদের মন্ত্রী করা হবে। আজই বিজেপির বৈঠক রয়েছে। সেই বৈঠকে নীতীশ কুমারের সমর্থনে কারা রয়েছেন, তার চিঠি সংগ্রহ করা হবে। আজ রাতেই তা মুখ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *