Jasprit Bumrah: DRS নিতে রাজি হননি রোহিত, পরমুহূর্তেই স্টাম্প ওড়ালেন বুমরা - Bengali News | India vs England 1st Test, Jasprit Bumrah took back to back Ben Duckett and Joe Root's wicket, watch video - 24 Ghanta Bangla News
Home

Jasprit Bumrah: DRS নিতে রাজি হননি রোহিত, পরমুহূর্তেই স্টাম্প ওড়ালেন বুমরা – Bengali News | India vs England 1st Test, Jasprit Bumrah took back to back Ben Duckett and Joe Root’s wicket, watch video

Spread the love

Jasprit Bumrah: DRS নিতে রাজি হননি রোহিত, পরমুহূর্তেই স্টাম্প ওড়ালেন বুমরাImage Credit source: BCCI

কলকাতা: বুম বুম বুমরা ফের নিজের মেজাজে… ১৭তম ওভারের শেষ বলে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট তখন ছিলেন ৩৯ রানে। রোহিত শর্মা সেই সময় ডিআরএস নেননি। বুমরার সেই ডেলিভারির পর ভারতীয় উইকেটকিপার ভরত ক্যাপ্টেন রোহিতকে জানিয়েছিলেন রিভিউ নেওয়ার দরকার নেই। যে কারণে রোহিত আম্পায়ারের কাছে ডিআরএসের আবেদন জানাননি। কিন্তু পরবর্তীতে বল ট্র্যাকিংয়ে দেখা যায় সেই ডেলিভারি লেগ স্টাম্প ভেঙে দিতে পারত। অর্থাৎ ডিআরএস নিলে ভারত সফল হত। তা দেখে হতাশ হয়ে পড়েন বুমরা। কিন্তু সেই হতাশা অবশ্য বেশিক্ষণ ছিল না। কারণ, বুমরাই তুলে নেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের উইকেট।

বেন ডাকেটকে লাগাতার আউট সুইং করছিলেন বুমরা। বল বাইরের দিকে যাচ্ছিল, কখনও স্ট্রেট থাকছিল, মুভমেন্ট নেই। অফ স্টাম্পের বাইরে বল করতে করতে বুমরা হঠাৎ একটা বল ভেতরে দেন। তাতেই উড়ে যায় স্টাম্প। ডাকেট ভেবেছিলেন আউটসুইং। বল বাইরের দিকে যাবে। সেই ভেবে খেলেছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *