Paush Purnima 2024: গুরু পুষ্য-সহ ৭ শুভযোগে অতি শুভ পৌষ পূর্ণিমা! ভাগ্যে চন্দ্র উদয়ে সৌভাগ্য বৃদ্ধি ৪ রাশির - Bengali News | Paush Purnima 2024: these 4 zodiac signs luck will increase on Paush Purnima - 24 Ghanta Bangla News
Home

Paush Purnima 2024: গুরু পুষ্য-সহ ৭ শুভযোগে অতি শুভ পৌষ পূর্ণিমা! ভাগ্যে চন্দ্র উদয়ে সৌভাগ্য বৃদ্ধি ৪ রাশির – Bengali News | Paush Purnima 2024: these 4 zodiac signs luck will increase on Paush Purnima

Spread the love

কথাতে আছে, কারওর পৌষ মাস, কারওর আবার সর্বনাশ। বাংলাতে তো বটেই, সারা ভারতেই পালিত হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা। পৌষ মাসের পূর্ণিমা তিথিকে পুষ্পুপুনিও বলা হয়। বিশেষ করে ওড়িশায় এই উত্‍ব বার্ষিক উত্‍সব বলে মনে করা হয়। ওড়িয়া ক্যালেন্ডার অনুযায়ী, পুনি বা পূর্ণিমা পুষ বা পৌষ মাসের এই বিশেষ দিনে পালিত হচ্ছে। প্রাচীন কাল থেকেই এই উত্‍সবের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষিকাজ ও সংস্কৃতি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার পালিত হচ্ছে পৌষ পূর্ণিমা। এদিন পবিত্র নদীতে স্নান করে উপবাস পালন করে রাতে চন্দ্র ও দেবী লক্ষ্মীর পুজো করার নিয়ম রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন আবার গুরু পুষ্য যোগও গঠিত হচ্ছে। যার অর্থ হল, বেশ কিছু রাশির ভাগ্যে অর্থ, সম্পত্তি, ব্য়বসা ও চাকরির ক্ষেত্রে বিপুল উন্নতি ও সাফল্য দেখা যাবে। গুরু পুষ্য-সহ ৭ শুভযোগের জেরে পৌষ মাস কাদের জন্য সত্যিকারের পৌষ মাসের সুবর্ণ সময় হতে চলেছে, তা জেনে নিন এখানে…

মিথুন রাশি: পৌষ পূর্ণিমার দিন মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে। দীর্ঘদিনের বাকি থাকা কাজ শেষ হবে। ব্যবসায় কঠোর পরিশ্রমের কারণে লক্ষ্য অর্জনে সফল হবেন আপনি। নতুন ব্যবসায় সাফল্যও পেতে পারেন। শেয়ারবাজারে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সিনিয়রদের নির্দেশনা কাজে লাগবে। অর্থ উপার্জনের জন্য নতুন পথ খোলা থাকবে।

তুলা রাশি: পৌষ পূর্ণিমায় তুলা রাশির জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ আসবে। এছাড়া নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। কর্মজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমে সম্পর্কের মাধুর্য বাড়বে। ভালো সম্পর্কের কারণে বিয়ে হতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে।

এই খবরটিও পড়ুন

কন্যা রাশি: পৌষ পূর্ণিমা কন্যা রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সুবিধা পেতে পারেন। সোনা, রৌপ্য বা পিতল কিনলে ঘরে সমৃদ্ধি আসবে, পরিবারের সদস্য বা বন্ধুদের কাছ থেকে উপহার পেতে পারেন। চাকরির ক্ষেত্রে সমস্যা দূর হবে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

বৃষ রাশি: পৌষ পূর্ণিমায় বৃষ রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে হু হু করে। ব্যবসায়ীরা আর্থিক সুবিধা পেতে পারেন এই সময়। সামগ্রিকভাবে, এই সময়টি আপনার জন্য আর্থিক সময় বেশ ভালই যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *