আপনার সন্তানই শুধু মোবাইলে আসক্ত নয়, কার্টুন ছাড়া দিন কাটে না এই কুকুরছানার! - Bengali News | Video of a dog watching cartoon on smartphone went viral on social media - 24 Ghanta Bangla News
Home

আপনার সন্তানই শুধু মোবাইলে আসক্ত নয়, কার্টুন ছাড়া দিন কাটে না এই কুকুরছানার! – Bengali News | Video of a dog watching cartoon on smartphone went viral on social media

Spread the love

সারাদিন ফোন ঘাঁটার অভ্যাস অনেকেরই রয়েছে। সেই তালিকায় কি আপনিও রয়েছেন? আর এর জন্য বাড়িতে বকাও খেতে হয়? তাহলে এই ভিডিয়োটি একবার দেখুন। অবসরে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেক মজার ভিডিয়োই চোখে পড়ে। তারই মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। এটি তেমনই একটি ভিডিয়ো। শুধু আপনি নন, ফোন ছাড়া ঘুম আসে না এক পোষ্য কুকুরেরও। আর তাকেই শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে দেখা যাচ্ছে, যা দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজেনের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুকুর শুয়ে রয়েছে। মাথায় বালিশ দেওয়া। তার কাছে একটি স্মার্টফোন রাখা হয়েছে, যাতে সে কার্টুন দেখছে। কুকুরের পুরো মনোযোগই স্মার্টফোনে চলা কার্টুনের উপর। যাতে শুয়ে শুয়ে ফোন দেখতে পোষ্যের কোনও সমস্যা না হয়, তার জন্য ফোনটিকে একটি স্ট্যান্ডের উপর রাখা হয়েছে। আর তার এভাবে ফোন দেখা দেখে হাসি থামাতে পারছেন না অধিকাংশ নেটিজেন। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘অ্যানিমেল লাভার্স’ হ্যান্ডেলের মাধ্যমে।

মাত্র 20 সেকেন্ডের এই ভিডিয়োটি ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং নয় মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটি লাইক করেছেন এবং 27 হাজার মানুষ এটিতে কমেন্ট করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি বলেছেন, “আমার বাড়ির গোল্ডেন রিট্রিভার কুকুর এমন করে।” আরও এক ব্যক্তি লিখেছেন, “মোবাইল ফোন আগে মানুষকে শেষ করেছে, এবার সেই জায়গা নিতে চলেছে কুকুর।” অন্য একজন মজার ছলে কমেন্ট করেছেন,”এত ডিজিটাল কুকুর। ভিডিয়োটা অসম্ভব মিষ্টি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *