Weather Update: রবিবার ফের বৃষ্টির পূর্বভাস, ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের ৭ জেলা - Bengali News | Forecast of rain again on Sunday, 7 districts of South Bengal are going to get wet - 24 Ghanta Bangla News
Home

Weather Update: রবিবার ফের বৃষ্টির পূর্বভাস, ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের ৭ জেলা – Bengali News | Forecast of rain again on Sunday, 7 districts of South Bengal are going to get wet

Spread the love

কলকাতা: কুয়াশা-মেঘের হাত থেকে নিস্তার নেই। রবিবার ফের দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে জাঁকিয়ে শীতে কাঁটা সাগরের বিপরীত ঘূর্ণাবর্ত। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকেই চলেছে। সে কারণেই এই অবস্থা। কিছুটা বেড়ে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর বলছে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা আর খুব একটা কমবে না। এরই আশপাশে ঘোরাফেরা করবে। 

তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাতেই চলছে কুয়াশার দাপট তবে বেলা বাড়লে ধীরে ধীরে কাটবে কুয়াশার জট। একই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পারা নেমেছে পশ্চিমের জেলাগুলিতে। হাড় কাঁপানো ঠান্ডা পুরুলিয়া, বাঁকুড়ায়। 

এই খবরটিও পড়ুন

এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বড় অংশ। পারদও এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে। ঘোরাফেরা করছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিনের মতো এদিন সকাল থেকেই আলিপুরদুয়ারের নানা প্রান্তে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা গেল লোকজনকে। কুয়াশার দাপটে ধীরে চলছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে সতর্ক করা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে পাহাড়ের উপরের দিকের জেলা কালিম্পং, দার্জিলিংয়েও একই অবস্থা। কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *