TMC-Congress: বিয়াল্লিশে ৪২! বাংলার সব আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত তৃণমূলের: সূত্র – Bengali News | Sources claim TMC indicates to file candidates in all 42 Lok Sabha Seats of West Bengal
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
কলকাতা: বাংলার মাটিতে ইন্ডিয়া জোটের ভবিতব্য শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে জোর চর্চা চলছিল রাজনৈতিক মহলে। প্রাদেশিক রাজনীতির সমীকরণ বার বার উঠে আসছিল। কংগ্রেসকে শেষ পর্যন্ত তৃণমূল ক’টি আসন ছাড়বে, তা নিয়েও চলেছে বিস্তর চুলচেরা বিশ্লেষণ। আর এসবের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলার ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা চালাচ্ছে তৃণমূল শিবির। শুক্রবার তৃণমূলের এক অভ্যন্তরীণ বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছে ঘাসফুল নেতৃত্ব, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। অর্থাৎ, শেষ পর্যন্ত যদি এটাই বাস্তবায়িত হয়, তাহলে বাংলায় কংগ্রেসের যে দু’টি আসন রয়েছে, বহরমপুর ও দক্ষিণ মালদা… সেখানেও প্রার্থী দিতে পারে তৃণমূল।
বিস্তারিত আসছে…