Road Accident: 'বিপদ' যখন কুয়াশা! ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ১, গুরুতর আহত ১ চিকিৎসক - Bengali News | One injured and one died in Road Accident in Purba Medinipur - 24 Ghanta Bangla News
Home

Road Accident: ‘বিপদ’ যখন কুয়াশা! ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ১, গুরুতর আহত ১ চিকিৎসক – Bengali News | One injured and one died in Road Accident in Purba Medinipur

Spread the love

পূর্ব মেদিনীপুর: বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। অক্ষরে-অক্ষরে সে কথা সত্যি করেই এ রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। প্রাকৃতিক এই দুর্যোগের মাঝেই লরি ও প্রাইভেট গাড়ির ধাক্কা। মৃত্যু হল একজনের। আহত একজন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেটে ঘাটালের দিকে যাচ্ছিল ওই চার চাকা গাড়িটি। সেই সময় পিছন দিক থেকে আসছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে তাকে। টাল সামলাতে না পারে চারচাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে আবার বাইকের পিছনে। বাইক থেকে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গণেশ পাত্র। তিনি যশোরের বাসিন্দা। শুধু গণেশবাবু একাই নন, আহত হয়েছেন চারচাকা গাড়িতে থাকা এক চিকিৎসকও। তিনি ঘাটাল হাসপাতালের ডাক্তার বলে জানা গিয়েছে। নাম সুদীপ্ত ঘাটা। এই দুর্ঘটনার পর পাঁশকুড়া থানা পুলিশের তৎপরতায় পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় আহতকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *