Mahua Moitra: ফের মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার নোটিস, এবার কি জোর করে উচ্ছেদ করা হবে? – Bengali News | Expelled TMC MP Mahua Moitra Given Fresh Notice to Vacant Government Bungalow Immediately
নয়া দিল্লি: সাংসদ পদ হারিয়েছেন। তবু সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র। এর আগে দুইবার তাঁকে বাংলো ছাড়ার নোটিস দেওয়া হয় লোকসভার তরফে, কিন্তু সেই নির্দেশে গুরুত্বই দেননি তিনি। আবারও প্রাক্তন তৃণমূল সাংসদকে অবিলম্বে সরকারি বাংলো ছাড়ার নোটিস দেওয়া হল। মঙ্গলবারই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় হাউসিং ও নগরোন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, সংসদ থেকে বিতাড়িত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আরও একবার সরকারি বাংলো ছাড়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। অবিলম্বেল তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে।
পিটিআই সূত্রের খবর, আগের দুইবার নোটিস পাঠিয়েও কোনও লাভ না হওয়ায়, এবার মহুয়া মৈত্র যাতে অবিলম্বে সরকারি বাংলো ছেড়ে দেন, তার জন্য ডিরেক্টরেট অব এস্টেটের একদল আধিকারিক পাঠানো হবে।