Tuesday Remedies: মঙ্গলবারের পুজোয় এই কাজ করলেই সাড়া মিলবে হনুমানজির! দ্রুত দূর হবে সমস্যা-আশঙ্কা – Bengali News | Doing these things during puja on Tuesday, Hanumanji removes the problem in a moment
জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলবার হল হনুমানজিকে উৎসর্গ করার দিন। যারা হনুমানজির পুজো করেন, তারা একাধারে রামেরও ভক্ত হন। কারণ রাম ছাড়া হনুমানজির পুজো করা বৃথা। এদিন হনুমানজির ভক্তরা নিষ্ঠাভরে, নিয়ম মেনে পুজো করলে বজরঙ্গবলীর আশীর্বাদ পাওয়া যায়। মঙ্গলবার উপবাস রাখলে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। মনে করা হয়, মঙ্গলবার ভগবান হনুমানের পুজো করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয় দ্রুত। এছাড়াও, বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। জীবনে সমস্ত শুভ কর্মকাণ্ড ঘটতে শুরু করে, কুণ্ডলী থেকে মঙ্গল দোষ দূর হয়। শাস্ত্র অনুসারে, মঙ্গলবার যদি হনুমানজির আশীর্বাদ পেতে চান, তাহলে শ্রীরামের নাম নিলেই হনুমানজিকে প্রসন্ন করা যায়। তাই হনুমানজিকে খুশি করতে ও তাঁর আশীর্বাদ পেতে মঙ্গলবার স্নান ও ধ্যানের পর হনুমানজির পুজো করা উচিত। পুজো সময়, জটায়ুর লেখা শ্রী রাম স্তোত্র পাঠ করলে সংসারে সুখ-শান্তি ও সৌভাগ্যও বজায় থাকে।
জটায়ু রচিত শ্রী রাম স্তোত্র
জটাযুরুবাচ
এই খবরটিও পড়ুন
অগণিতগুণমপ্রমেযমাদ্যং সকলজগত্স্থিতিসংযমাদিহেতুম্ |
উপরমপরমং পরাত্মভূতং সততমহং প্রণতোঽস্মি রামচন্দ্রম্ || ১||
নিরবধিসুখমিন্দিরাকটাক্ষং ক্ষপিতসুরেন্দ্রচতুর্মুখাদিদুঃখম্ |
নরবরমনিশং নতোঽস্মি রামং বরদমহং বরচাপবাণহস্তম্ || ২||
ত্রিভুবনকমনীযরূপমীড্যং রবিশতভাসুরমীহিতপ্রদানম্ |
শরণদমনিশং সুরাগমূলে কৃতনিলযং রঘুনন্দনং প্রপদ্যে || ৩||
ভববিপিনদবাগ্নিনামধেযং ভবমুখদৈবতদৈবতং দযালুম্ |
দনুজপতিসহস্রকোটিনাশং রবিতনযাসদৃশং হরিং প্রপদ্যে || ৪||
অবিরতভবভাবনাতিদূরং ভববিমুখৈর্মুনিভিঃ সদৈব দৃশ্যম্ |
ভবজলধিসুতারণাঙ্ঘ্রিপোতং শরণমহং রঘুনন্দনং প্রপদ্যে || ৫||
গিরিশগিরিসুতামনোনিবাসং গিরিবরধারিণমীহিতাভিরামম্ |
সুরবরদনুজেন্দ্রসেবিতাঙ্ঘ্রিং সুরবরদং রঘুনাযকং প্রপদ্যে || ৬||
পরধনপরদারবর্জিতানাং পরগুণভূতিষু তুষ্টমানসানাম্ |
পরহিতনিরতাত্মনাং সুসেব্যং রঘুবরমম্বুজলোচনং প্রপদ্যে || ৭||
স্মিতরুচিরবিকাসিতাননাব্জমতিসুলভং সুররাজনীলনীলম্ |
সিতজলরুহচারুনেত্রশোভং রঘুপতিমীশগুরোর্গুরুং প্রপদ্যে || ৮||
হরিকমলজশম্ভুরূপভেদাত্ত্বমিহ বিভাসি গুণত্রযানুবৃত্তঃ |
রবিরিব জলপূরিতোদপাত্রেষ্বমরপতিস্তুতিপাত্রমীশমীডে || ৯||
রতিপতিশতকোটিসুন্দরাঙ্গং শতপথগোচরভাবনাবিদূরম্ |
যতিপতিহৃদযে সদা বিভাতং রঘুপতিমার্তিহরং প্রভুং প্রপদ্যে || ১০||
ইত্যেবং স্তুবতস্তস্য প্রসন্নোঽভূদ্রঘূত্তমঃ |
উবাচ গচ্ছ ভদ্রং তে মম বিষ্ণোঃ পরং পদম্ || ১১||
শৃণোতি য ইদং স্তোত্রং লিখেদ্বা নিযতঃ পঠেত্ |
স যাতি মম সারূপ্যং মরণে মত্স্মৃতিং লভেত্ || ১২||
ইতি রাঘবভাষিতং তদা শ্রুতবান্ হর্ষসমাকুলো দ্বিজঃ ||
রঘুনন্দনসাম্যমাস্থিতঃ প্রযযৌ ব্রহ্মসুপূজিতং পদম্ || ১৩||
|| ইতি শ্রীমদধ্যাত্মরামাযণে অরণ্যকাণ্ডেঽষ্টমে
সর্গে জটাযুকৃতং শ্রীরামস্তোত্র ||
শ্রী রামস্তোত্র পাঠ করলে কী কী উপকার পেতে পারে
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গলবার শ্রীরামের সঙ্গে হনুমা জির আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। এর ফলে ভক্তরা বিভিন্ন সময়ে আটকে থাকা সময় থেকে হনুমানের আশীর্বাদে বিপন্মুক্ত হতে পারেন। এর পাশাপাশি সমাজে সম্মান বৃদ্ধিও পান। খ্যাতি ও গৌরবও ফিরে পাওয়া যায়। এই স্তোত্র পাঠ করে শ্রী রামচন্দ্রও প্রসন্ন হন।